লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › বিভাগ › বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬

বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ১০০মোট প্রশ্ন: ১৯টি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬

বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রামের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ২৭.০৬.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

শব্দগুলোর শুদ্ধরূপ লিখুন

অশুদ্ধ
শুদ্ধ
পরিভ্রমন
পরিভ্রমণ
আশ্চর্য্য
আশ্চর্য
ইতোপূর্বে
ইতঃপূর্বে
নির্ভিক
নির্ভীক
দ্রবিভূত
দ্রবীভূত
শংশপ্তক
সংশপ্তক
সতন্ত্র
স্বতন্ত্র
আকাবাকা
আঁকাবাঁকা
আশক্তি
আসক্তি
আয়ত্ত্ব
আয়ত্ত
০২

পারিভাষিক শব্দ লিখুন

শব্দ
অর্থ
Wetlands
জলাভূমি; ভেজাভূমি
Volunteer
স্বেচ্ছাসেবক
Previous
পূর্ববর্তী; আগের; গত
Nominal
নামমাত্র
Extortion
জোরপূর্বক আদায়, চাঁদাবাজি
Dignity
মর্যাদা; সম্ভ্রম
Claim
দাবি; অধিকার
Mental
মানসিক; বুদ্ধিবৃত্তিক
Speech
বক্তৃতা; ভাষণ
Toxic
বিষাক্ত; ক্ষতিকর
০৩

সন্ধি বিচ্ছেদ করুন

শব্দ
সন্ধি বিচ্ছেদ
নিশ্চয়
নিঃ + চয়।
অহরহ
অহঃ + অহ।
সংখ্যা
সম্ + খ্যা।
হিতাহিত
হিত + অহিত।
উন্নয়ন
উৎ + নয়ন।
০৪

এক কথায় প্রকাশ করুন

বাক্য
এক কথায় প্রকাশ
সর্বজনের কল্যাণে
সর্বজনীন
সাধ্যকে না ছাড়িয়ে
যথাসাধ্য
যা আইনের চোখে নিষিদ্ধ
অবৈধ
পূর্বে ছিল এখন নেই
ভূতপূর্ব
বিভিন্ন দিক জয় করেছেন যিনি
দিগ্বিজয়ী
০৫

বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন

বাগধারা
অর্থ
বাক্য
আঠার মাসে বছর
অলসতা/দীর্ঘসূত্রিতা
তোমার তো আঠার মাসে বছর, কোনো কাজই তাড়াতাড়ি করতে পারে না।
ঘুঘু চড়ানো
সর্বনাশ করা
তোমার ভিটায় ঘুঘু চরিয়ে তবে আমার শান্তি।
ডাকাবুকো
নির্ভীক
এমন ডাকাবুকো লোক বলেই কাজটি হয়েছে।
হাত যশ
কাজে দক্ষতা
এই ডাক্তারের হাত যশ খুব ভালো।
শিয়ালের যুক্তি
অকেজো যুক্তি
কাজে ভুল করে শিয়ালের যুক্তি দেখানো তোমার অভ্যাস।
ইংরেজি অংশ
০৬

Use appropriate prepositions

Sentence
Ans.
বাক্যের অর্থ
The young boy died ____ cholera.
of
যুবকটি কলেরায় মারা গিয়েছিল।
He came here ____ 5:30 pm.
at
তিনি এখানে ৫ : ৩০ মিনিটে এসেছিলেন।
The driver jumped ____ the car.
into
চালকটি গাড়ির ভেতরে লাফ দিয়ে উঠল।
My mother is very kind ____ me.
to
আমার মা আমার প্রতি খুব দয়ালু।
We should refrain ____ smoking.
from
আমাদের ধূমপান হতে বিরত থাকা উচিত।
০৭

Transform the following sentences as directed

Given sentence
Answer
বাক্যের অর্থ
She had to laugh. (Negative)
She could not help laughing.
তিনি না হেসে পারলেন না।
Work hard and you will succeed. (Simple)
By working hard, you will succeed.
কঠোর পরিশ্রম দ্বারা তুমি সফল হবে।
I saw a flying bird. (Complex)
I saw a bird which was flying.
আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম।
The stone feels rough. (Passive)
The stone is rough when it is felt.
পাথরটি স্পর্শ করলে খসখসে লাগে।
Javed is stronger than most other boys. (Positive)
Very few boys are as strong as Javed.
জাভেদের মতো শক্তিশালী বালক কমই আছে।
০৮

Translate from Bangla to English

বাংলা
English
সে সাঁতার কাটতে জানে না।
He does not know how to swim.
আমার সাথে তার সম্পর্ক নেই।
I have no relation with him.
কে না সুখী হতে চায়?
Who does not want to be happy?
আমি যদি রাজা হতাম মানুষকে সাহায্য করতাম।
If I were a king, I would help people.
সততা সর্বোৎকৃষ্ট পন্থা।
Honesty is the best policy.
০৯

Write the correct spelling

Wrong spelling
Correct spelling
Anonymos
Anonymous
Psycologikal
Psychological
Parale
Parole
Sunami
Tsunami
Dyarhoea
Diarrhea / Diarrhoea
১০

Write a paragraph on any one of the following

(a) The City I Live in. (b) Environment Pollution.

Solution: Environment Pollution — Environment pollution is one of the most serious challenges in Bangladesh. Rapid urbanization, population growth, and unplanned industrialization are increasing pollution across the country. Air pollution is mainly caused by brick kilns, factories, construction work, and old vehicles. Many rivers, including those around Dhaka, are polluted by untreated industrial waste and household garbage. Noise pollution from traffic and loudspeakers also affects daily life. Environmental pollution causes various diseases, reduces agricultural productivity, and threatens biodiversity. To improve the situation, industries should treat waste before discharging it, and the use of eco-friendly technology should be encouraged. People should avoid throwing waste into rivers and public places, plant more trees, and reduce the use of plastic. With proper laws, public awareness, and active participation from everyone, Bangladesh can protect its environment and ensure a healthier future for the next generation.

গণিত অংশ
১১–১৫

গণিত সমাধান

১১
৩০ জন শ্রমিক একটি কাজ ২০ দিনে করতে পারে। কাজ শুরুর ১০ দিন পর আবহাওয়ার কারণে ৬ দিন কাজ বন্ধ ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে?
Solution: ৩০ জন শ্রমিক ২০ দিনে করে = ১টি কাজ
∴ ৩০ জন শ্রমিক ১০ দিনে করে = ১ × ১০২০ = ১২ টি কাজ
∴ কাজ বাকি আছে = ১ − ১২ = ১২ অংশ
এবং অবশিষ্ট দিন = ২০ − (১০ + ৬) = ২০ − ১৬ = ৪
এখন, ১০ দিনে ১২ অংশ কাজ করে = ৩০ জন শ্রমিক
∴ ১ দিনে ১২ অংশ কাজ করে = (৩০ × ১০) জন শ্রমিক
∴ ৪ দিনে ১২ অংশ কাজ করে = ৩০ × ১০৪ = ৭৫ জন শ্রমিক
অতএব, অতিরিক্ত শ্রমিক লাগবে = ৭৫ − ৩০ = ৪৫ জন।
উত্তর: অতিরিক্ত ৪৫ জন শ্রমিক
১২
মিঃ রেজা তার মোট সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৭,২০,০০০ টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের পরিমাণ কত?
Solution: স্ত্রী এবং ছেলেকে সম্পদ দিলেন = (১২ + ৫৮)% = ৭০%
∴ অবশিষ্ট সম্পদ থাকে = (১০০ − ৭০)% = ৩০%
প্রশ্নমতে, ৩০% সম্পদের মূল্য = ৭,২০,০০০
∴ ১০০% সম্পদের মূল্য = ৭২০০০০ × ১০০৩০ = ২৪০০০০০
উত্তর: মোট সম্পদ ২৪,০০,০০০ টাকা
১৩
x³ + 1x³ = ২ হলে x + 1x এর মান কত?
Solution: দেওয়া আছে, x³ + 1x³ = ২
⇒ x⁶ + 1x³ = ২
⇒ x⁶ + 1 = 2x³
⇒ x⁶ − 2x³ + 1 = 0
⇒ (x³)² − 2·x³·1 + 1² = 0
⇒ (x³ − 1)² = 0
⇒ x³ = 1
∴ x = 1
∴ প্রদত্ত রাশি = x + 1x
= 1 + 11 = 1 + 1 = ২
উত্তর: ২
১৪
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার। এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত?
Solution: ধরি, প্রস্থ x মিটার
∴ দৈর্ঘ্য (x + ৪) মিটার।
প্রশ্নমতে, ২(x + ৪ + x) = ৪৪
⇒ ২(২x + ৪) = ৪৪
⇒ ২x + ৪ = ২২
∴ x = ৯
অর্থাৎ প্রস্থ ৯ মিটার এবং দৈর্ঘ্য (৯ + ৪) = ১৩ মিটার।
∴ নির্ণেয় অনুপাত = ১৩ : ৯
উত্তর: ১৩ : ৯
১৫
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩। তাদের বর্তমান বয়স কত?
Solution: পিতা ও পুত্রের বর্তমান বয়স = ৭x : ২x
প্রশ্নমতে, ৭x + ৫২x + ৫ = ৮ : ৩
⇒ ৭x + ৫২x + ৫ = ৮৩
⇒ ২১x + ১৫ = ১৬x + ৪০
⇒ ৫x = ২৫
∴ x = ৫
∴ পিতার বর্তমান বয়স = ৭ × ৫ = ৩৫ বছর।
এবং পুত্রের বর্তমান বয়স = ২ × ৫ = ১০ বছর।
উত্তর: পিতা ৩৫ বছর, পুত্র ১০ বছর
সাধারণ জ্ঞান
১৬

নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন

a
বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় স্থাপিত হয়েছে?
→ সীতাকুণ্ড, চট্টগ্রাম।
b
বাংলাদেশের মোট ইপিজেড এর সংখ্যা কতটি?
→ মোট ইপিজেড ১০টি। সরকারি ইপিজেড হলো ৮টি। আর বেসরকারি ইপিজেড হলো ২টি। ১. কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (KEPZ) ২. চট্টগ্রাম ও রাঙ্গুনিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (REPZ)। বাংলাদেশের প্রথম ইপিজেড হলো (সরকারি) চট্টগ্রাম ইপিজেড (১৯৮৩)। বেসরকারি প্রথম ইপিজেড কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (KEPZ)। বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেড হলো উত্তরা ইপিজেড। সরকারি ইপিজেড: ১. চট্টগ্রাম (১৯৮৩), ২. ঢাকা, ৩. মোংলা, ৪. ঈশ্বরদী, ৫. উত্তরা, ৬. কুমিল্লা, ৭. আদমজী, ৮. কর্ণফুলী।
c
‘নবান্ন’ কার সৃষ্ট চিত্রকর্ম?
→ জয়নুল আবেদিন।
d
বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি?
→ ইউনেস্কো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, মরক্কোর ফেজে অবস্থিত আল-কারাওইন বিশ্ববিদ্যালয় (University of al-Qarawiyyin) বিশ্বের প্রাচীনতম বিদ্যমান এবং নিরবচ্ছিন্নভাবে পরিচালিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ও বিখ্যাত।
e
কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন?
→ মুঘল সম্রাট হুমায়ুন।
f
বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ আছে?
→ ১১টি ভাগ আছে।
g
বাংলাদেশের সরকারের আয়ের প্রধান উৎস কী?
→ বাংলাদেশের রাজস্ব আয়ের প্রধান উৎস হলো মূসক (মূল্য সংযোজন কর)। উল্লেখ্য, মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। এটি বাংলাদেশে বিক্রয় করের বিকল্প হিসেবে ধার্য করা হয়। বাংলাদেশে এই মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই, ১৯৯১ সালে।
h
TIN এর পূর্ণরূপ কী?
→ Taxpayer’s Identification Number. (সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই TIN ব্যবহার করা হয়।)
i
জাতিসংঘ মোট কতটি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত?
→ জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন ৬টি। এগুলো হলোঃ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত ও সচিবালয়।
j
টেকসই উন্নয়নের মূল বিষয় কি?
→ ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের সক্ষমতা অক্ষুণ্ন রেখে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা। এটি এমন এক উন্নয়ন প্রক্রিয়া, যা মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং সামাজিক সমতা নিশ্চিত করে।
k
সার্কের পর্যবেক্ষক দেশ কতটি?
→ সার্কের মোট পর্যবেক্ষক দেশ হলো ৯টি। এই পর্যবেক্ষক রাষ্ট্রগুলো হলোঃ ১. অস্ট্রেলিয়া, ২. চীন, ৩. ইউরোপীয় ইউনিয়ন, ৪. ইরান, ৫. জাপান, ৬. দক্ষিণ কোরিয়া, ৭. মরিশাস, ৮. মিয়ানমার এবং ৯. মার্কিন যুক্তরাষ্ট্র।
l
মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
→ মাদার তেরেসা ২৬ আগস্ট, ১৯১০ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার দক্ষিণ অঞ্চলের ছোট গ্রাম স্কোপেজের (বর্তমানে মেসিডোনিয়ার রাজধানী) একটি আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন।
m
২০২৬ সালের বর্ষপণ্য কোনটি?
→ পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস।
n
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বর্তমান সদস্য সংখ্যা কত?
→ ১৯৪টি। এই সদস্য দেশগুলো বৈশ্বিক স্বাস্থ্যনীতি নির্ধারণ এবং পরিচালনা পর্ষদের কাজে সরাসরি অংশগ্রহণ করে থাকে।
o
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ এখন পর্যন্ত দ্রুততম গোল করার রেকর্ড অর্জনকারী ফুটবলারের নাম কী?
→ প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা (Matías Galarza)। তিনি তুরস্কের বিপক্ষে ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় এই গোলটি করে টুর্নামেন্টের বর্তমান দ্রুততম গোলের রেকর্ডটি নিজের করে নেন।
কম্পিউটার অংশ
১৭

পূর্ণরূপ লিখুন

Short form
পূর্ণরূপ
BIOS
Basic Input/Output System.
ASCII
American Standard Code for Information Interchange.
CAD
Computer-Aided Design.
HTTP
Hyper Text Transfer Protocol.
১৮ (ক)

কম্পিউটারের সিপিইউ অতিরিক্ত গরম হওয়া বা ফ্যান অনেক জোরে ঘুরা

Solution: কম্পিউটারের সিপিইউ (CPU) অতিরিক্ত গরম হওয়া বা ফ্যান অনেক জোরে ঘোরার পেছনে বেশ কিছু সাধারণ কারণ এবং সমাধান থাকতে পারে। নিচে এর একটি সংক্ষিপ্ত প্রধান কারণসমূহের তালিকা দেওয়া হলো:

কারণ
বিবরণ
ধুলোবালি জমা
প্রসেসরের ফ্যান বা হিটসিংকে ধুলোবালি জমলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়, যার ফলে সিপিইউ গরম হয়ে যায়।
শুকিয়ে যাওয়া থার্মাল পেস্ট
সিপিইউ এবং হিটসিংকের মাঝে থাকা থার্মাল পেস্ট সময়ের সাথে শুকিয়ে গেলে তাপ ঠিকমতো নির্গত হতে পারে না।
ভারী সফটওয়্যার বা ব্যাকগ্রাউন্ড প্রসেস
কোনো হাই-এন্ড গেম, ভিডিও এডিটিং সফটওয়্যার বা অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ সিপিইউ-এর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করলে এটি গরম হয়।
ত্রুটিপূর্ণ ফ্যান
ফ্যান পুরনো হয়ে গেলে বা এতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে এটি ঠিকমতো ঘুরতে পারে না বা অস্বাভাবিক জোরে শব্দ করে।
১৮ (খ)

কাজ করার সময় হঠাৎ মাউস বা কিবোর্ড কাজ না করা

Solution: কাজের সময় হঠাৎ মাউস বা কিবোর্ড কাজ না করলে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেনঃ

পদক্ষেপ
করণীয়
পোর্টের সংযোগ পরীক্ষা করা
মাউস বা কিবোর্ডের USB ক্যাবলটি পিসি থেকে খুলে আবার ভালো করে লাগিয়ে দেখুন। অনেক সময় অন্য একটি USB পোর্টে প্লাগ করলেও কাজ করতে পারে।
কম্পিউটার রিস্টার্ট দিন
অনেক সময় সফটওয়্যার সংক্রান্ত সমস্যার কারণে ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়। কম্পিউটারটি রিস্টার্ট দিলে অধিকাংশ ক্ষেত্রে সমস্যার সমাধান হয়।
ব্যাটারি পরীক্ষা (ওয়্যারলেস ডিভাইসের জন্য)
যদি আপনার মাউস বা কিবোর্ডটি ওয়্যারলেস হয়, তবে চেক করুন সেটির ব্যাটারি শেষ হয়ে গেছে কিনা। চার্জেবল হলে চার্জ দিন বা নতুন ব্যাটারি ব্যবহার করুন।
ড্রাইভার আপডেট করা
ড্রাইভার পুরনো বা নষ্ট হয়ে গেলে এমন সমস্যা হতে পারে। ‘Device Manager’ এ গিয়ে কিবোর্ড বা মাউসের ড্রাইভার আপডেট বা পুনরায় ইনস্টল করে দেখতে পারেন।
পরিষ্কার রাখা
মাউসের সেন্সরে বা কিবোর্ডের বাটনের নিচে ধুলোবালি জমলে তা পরিষ্কার করুন।
১৯

নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন

a
রঙ্গিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রঙ থাকে?
→ রঙ্গিন মনিটরের পিক্সেলে ৩ ধরনের রঙ থাকে। রঙিন টেলিভিশনে ৩টি মৌলিক রঙের জন্য তিনটি পৃথক ইলেকট্রন টিউব থাকে। এই তিনটি মৌলিক রং হলোঃ লাল, নীল এবং সবুজ।
b
কম্পিউটারের হার্ড ডিস্ক কী ধরনের মেমোরি?
→ যে মেমোরি সিপিইউ এর গাণিতিক ও যুক্তি অংশের সাথে সংযুক্ত, তাকে প্রধান মেমোরি বা Main Memory বলা হয়। প্রধান মেমোরিকে প্রাথমিক মেমোরি বা Primary Memory হিসেবেও উল্লেখ করা হয়। প্রধান মেমোরিকে অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হতে হয়। এজন্য এর ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কম হয় কিন্তু খরচ বেশি হয়। মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারে মেমোরি বা Semiconductor Memory ব্যবহার করা হয়। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে তৈরি বলেই একে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর মেমোরিও বলা হয়। বহুল ব্যবহৃত এ অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর মেমোরি দুই প্রকারঃ একটি হলো RAM (Random Access Memory), এবং অপরটি হলো ROM (Read Only Memory)।
c
Ctrl + W শর্ট কমান্ড এর কাজ কী?
→ কোনো চালু থাকা ট্যাব (Tab), ডকুমেন্ট (Document) বা উইন্ডো (Window) দ্রুত বন্ধ করার জন্য ব্যবহার করা হয়।
d
এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়?
→ এক বা একাধিক ফিল্ড (Field) বা ডেটা আইটেম নিয়ে একটি রেকর্ড গঠিত হয়। আর এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয় একটি টেবিল (Table) বা ডেটা ফাইল।