লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › প্রত্নতত্ত্ব অধিদপ্তর-২০২৬ (অফিস সহায়ক)

প্রত্নতত্ত্ব অধিদপ্তর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৬০ মিনিটপূর্ণমান: ৭০মোট প্রশ্ন: ১৪টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ২৮.০২.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

সন্ধি বিচ্ছেদ করুন

শব্দ
সন্ধি বিচ্ছেদ
সহোদর
সহ + উদর
সন্তাপ
সম্ + তাপ
তন্বী
তনু + ঈ
মিথ্যুক
মিথ্যা + উক
০২

এক কথায় প্রকাশ করুন

বাক্য
এক কথায় প্রকাশ
অনুতে জন্মেছে যে
অনুজ
গণনার যোগ্য নয় যা
নগণ্য
পান করার যোগ্য
পেয়
পড়ার উপযুক্ত
পাঠ্য
০৩

অর্থসহ বাক্য রচনা করুন

বাগধারা
অর্থ
বাক্য
কুল কাঠের আগুন
তীব্র জ্বালা
ছেলের এমন ব্যবহারে মায়ের বুকে কুল কাঠের আগুন জ্বলছে।
গুড়ে বালি
আশায় নৈরাশ্য
ভেবেছিলাম আজ ছুটি পাব, কিন্তু অফিস থেকে ফোন আসায় সব আশায় গুড়ে বালি।
উড়নচণ্ডী
অমিতব্যয়ী
উড়নচণ্ডী স্বভাবের জন্য মাসের শেষে তার হাতে এক টাকাও থাকে না।
তামার বিষ
অর্থের কুপ্রভাব
হঠাৎ বড়লোক হয়ে লোকটা তামার বিষে সবাইকে ছোট ভাবতে শুরু করেছে।
০৪

শুদ্ধ করে লিখুন

অশুদ্ধ
শুদ্ধ
সমিচিন
সমীচীন
জৈষ্ঠ্য
জ্যৈষ্ঠ
ইতিমধ্যে
ইতোমধ্যে
শিরোচ্ছেদ
শিরশ্ছেদ
০৫

‘ভাষা আন্দোলন’ সম্পর্কে ০৮টি বাক্য লিখুন।

‘ভাষা আন্দোলন’ সম্পর্কে ০৮টি বাক্য লিখুন।

ভাষা আন্দোলন

১৯৪৭ সালে দেশ ভাগের পর পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চাইল। অথচ পাকিস্তানের বেশির ভাগ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। তাই বাঙালিরা প্রতিবাদে নামল। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সরকারের ১৪৪ ধারা ভেঙে ছাত্ররা মিছিল বের করল। পুলিশের গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকে শহিদ হলেন। এই আত্মত্যাগের ফলে শেষ পর্যন্ত বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেল। ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরে স্বাধীনতার আন্দোলন গড়ে ওঠে, যার পথ ধরে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে।

ইংরেজি অংশ
০৬

Transform the following sentences as directed

Given
Transformed
বাক্যের অর্থ
You must obey your parents. (Negative)
You cannot but obey your parents.
অভিভাবকদের তুমি সম্মান না করে পারো না।
I know that he is a poet. (Simple)
I know him to be a poet.
আমি জানি সে একজন কবি।
Certainly he will come. (Complex)
It is certain that he will come.
সে অবশ্যই আসবে।
He annoyed me. (Passive)
I was annoyed with him.
আমি তার উপর রাগান্বিত ছিলাম।
A plane flies faster than a bird. (Positive)
A bird does not fly so fast as a plane.
পাখি বিমানের মতো এত দ্রুত উড়তে পারে না।
০৭

Make sentences with the following phrases

Idiom & Phrase
Meaning
Sentence
Back and forth
এদিক ওদিক, সামনে পিছনে
The little boy kept running back and forth in the garden.
In a body
দলবদ্ধ হয়ে / একত্রে
The villagers went to the chairman in a body to ask for a new road.
On and on
না থেমে; ক্রমাগত
The rain went on and on for three days.
Yellow dog
ভীরু ব্যক্তি / হীন ব্যক্তি
Nobody wants to be friends with a yellow dog who runs away from trouble.
Slow coach
অলস
Rafi is such a slow coach that he is always late for school.
০৮

Translate into English

বাংলা
English
সে এক কথার মানুষ।
He is a man of word.
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
Look before you leap.
দুইয়ে দুইয়ে চার হয়।
Two and two makes four.
তার ঠান্ডা লেগেছে।
He has caught a cold.
আমি চা পান করি না।
I don’t take tea.
০৯

Write five sentences about “The Department of Archaeology”.

Write five sentences about “The Department of Archaeology”.

The Department of Archaeology

The Department of Archaeology looks after the old buildings and historical places of Bangladesh. Its people dig up the ground carefully to find coins, pots and tools that belong to ancient times. It also repairs and protects temples, mosques and forts so that they do not fall apart. Many of these places have small museums where visitors can see the old things that were found. Thanks to this department, our children can learn about the history of their country.

গণিত অংশ
১০–১৩

গণিত সমাধান

১০
সরল করুন: ১৩৪ − ৩৪ এর ১৩ ÷ ৫৮ − ৩১২ + ২১৪
মিশ্র সংখ্যাগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে বদলে, ১৩৪ = ৭৪, ৩১২ = ৭২, ২১৪ = ৯৪
‘এর’ আগে করি: ৩৪ এর ১৩ = ৩৪ × ১৩ = ১৪
এরপর ভাগ: ১৪ ÷ ৫৮ = ১৪ × ৮৫ = ২৫
প্রদত্ত রাশি = ৭৪ − ২৫ − ৭২ + ৯৪
হরগুলোর ল.সা.গু. = ২০
= ৩৫ − ৮ − ৭০ + ৪৫২০
= ৮০ − ৭৮২০
= ২২০ = ১১০
উত্তর: ১১০
১১
উৎপাদক বিশ্লেষণ করুন: x³ + ৬x²y + ১১xy² + ৬y³
x³ + ৬x²y + ১১xy² + ৬y³
= x³ + x²y + ৫x²y + ৫xy² + ৬xy² + ৬y³ [মাঝের পদগুলো ভেঙে]
= x²(x + y) + ৫xy(x + y) + ৬y²(x + y)
= (x + y)(x² + ৫xy + ৬y²)
= (x + y)(x² + ৩xy + ২xy + ৬y²)
= (x + y){x(x + ৩y) + ২y(x + ৩y)}
= (x + y)(x + ৩y)(x + ২y)
উত্তর: (x + y)(x + ২y)(x + ৩y)
১২
১২০টি পঁচিশ পয়সার মুদ্রা ও দশ পয়সার মুদ্রা একত্রে ২৭ টাকা হলে, কোন প্রকার মুদ্রার সংখ্যা কত?
ধরি, দশ পয়সার মুদ্রা = x টি
∴ পঁচিশ পয়সার মুদ্রা = (১২০ − x) টি
২৭ টাকা = ২,৭০০ পয়সা
প্রশ্নমতে, ১০x + ২৫(১২০ − x) = ২,৭০০
⇒ ১০x + ৩,০০০ − ২৫x = ২,৭০০
⇒ ৩,০০০ − ২,৭০০ = ২৫x − ১০x
⇒ ৩০০ = ১৫x
∴ x = ৩০০১৫ = ২০
∴ দশ পয়সার মুদ্রা ২০টি
এবং পঁচিশ পয়সার মুদ্রা = ১২০ − ২০ = ১০০টি
যাচাই: ২০ × ১০ + ১০০ × ২৫ = ২০০ + ২,৫০০ = ২,৭০০ পয়সা ✓
উত্তর: দশ পয়সার ২০টি, পঁচিশ পয়সার ১০০টি
১৩
সমাধান করুন ও সমাধান সেট লিখুন: ৬x + ১১৫ − ২x − ৪৭x − ১ = ২x − ১৫
৬x + ১১৫ − ২x − ৪৭x − ১ = ২x − ১৫
⇒ ৬x + ১১৫ − ২x − ১৫ = ২x − ৪৭x − ১ [স্থানান্তর করে]
⇒ ৬x + ১ − ৩(২x − ১)১৫ = ২x − ৪৭x − ১ [বাম পক্ষে ল.সা.গু. ১৫]
⇒ ৬x + ১ − ৬x + ৩১৫ = ২x − ৪৭x − ১
⇒ ৪১৫ = ২x − ৪৭x − ১
⇒ ৪(৭x − ১) = ১৫(২x − ৪) [আড়গুণন করে]
⇒ ২৮x − ৪ = ৩০x − ৬০
⇒ ৬০ − ৪ = ৩০x − ২৮x
⇒ ২x = ৫৬
∴ x = ৫৬২ = ২৮
যাচাই: x = ২৮ হলে ৭x − ১ = ১৯৫ ≠ ০, তাই মানটি গ্রহণযোগ্য
∴ সমাধান সেট = {২৮}
উত্তর: x = ২৮; সমাধান সেট {২৮}
সাধারণ জ্ঞান অংশ
১৪

নিচের প্রশ্নগুলোর উত্তর দিন

ক
NASA এর সদর দপ্তর কোথায়?
→ ওয়াশিংটন ডিসি।
খ
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায়?
→ ছোট সোনা মসজিদ প্রাঙ্গণ, চাঁপাইনবাবগঞ্জ।
গ
দুধে কী ধরনের এসিড থাকে?
→ ল্যাকটিক এসিড।
ঘ
ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী?
→ সিসমোগ্রাফ।
ঙ
ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালি?
→ পক প্রণালি।
চ
বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
→ বেগম রাজিয়া বানু।
ছ
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি তরল থেকে কঠিনে রূপান্তরিত হয়?
→ ০ ডিগ্রি সেলসিয়াস বা ৩২ ডিগ্রি ফারেনহাইট।
জ
বাংলাদেশে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি?
→ স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার। এটি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক।
ঝ
বাংলাদেশের গ্রাম সরকার ব্যবস্থার প্রবর্তক কে?
→ সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান।
ঞ
UNESCO কত সালের কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
→ ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে UNESCO এর ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।