লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬ (উপ-সহকারী প্রকৌশলী)

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উপ-সহকারী প্রকৌশলী পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৬০ মিনিটপূর্ণমান: ৭৫মোট প্রশ্ন: ১৪টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ৩১.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। বইয়ের পাতায় প্রশ্ন ১৪ পর্যন্তই ছিল।

বাংলা অংশ
০১

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন

সমস্ত পদ
ব্যাসবাক্য ও সমাস
বিদ্যালয়
বিদ্যার নিমিত্ত আলয় (৪র্থী তৎপুরুষ)
যথাশক্তি
শক্তিকে অতিক্রম না করে (অব্যয়ীভাব)
নীলকণ্ঠ
নীল কণ্ঠ যার (সমানাধিকরণ বহুব্রীহি)
০২–০৩

উত্তর লিখুন

০২
বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
→ চন্দ্রাবতী।
০৩
আলাওলের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?
→ ‘পদ্মাবতী’।
০৪

এক কথায় প্রকাশ

বাক্য
এক কথায় প্রকাশ
যে বেশি কথা বলে
বাচাল
যা মাটি ভেদ করে ওঠে
উদ্ভিদ
আপনাকে যে পণ্ডিত মনে করে
পণ্ডিতম্মন্য
যে উপকারীর ক্ষতি করে
কৃতঘ্ন
যা পূর্বে শোনা যায়নি
অশ্রুতপূর্ব
ইংরেজি অংশ
০৫

Translate into English

বাংলা
English
শিশুটি তার ভুল স্বীকার করেছে।
The child has admitted his/her mistake.
সে এত দুর্বল যে কথা বলতে পারে না।
He is too weak to talk.
আইনের চোখে সবাই সমান।
All are equal before the law.
তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে।
It has been raining for three days.
দায়িত্বশীল কর্মচারী রাষ্ট্রের সম্পদ।
A responsible employee is an asset of the state.
০৬

Use of the right form of verbs

Sentence
Ans.
বাক্যের অর্থ
I wish I (to be) a king.
were
আমি যদি রাজা হতাম।
Ten miles (be) a long distance.
is
দশ মাইল একটি দীর্ঘ পথ।
I do not want (leave) this place.
to leave
আমি এই স্থানটি ত্যাগ করতে চাই না।
I will not go if it (rain).
rains
বৃষ্টি হলে আমি যাব না।
I got the work (do) by him.
done
আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম।
গণিত অংশ
০৭–০৮

গণিত সমাধান

০৭
x + ১৩x = ৪ হলে ৯x² + ১x² এর মান কত?
দেওয়া আছে, x + ১৩x = ৪
প্রদত্ত রাশি = ৯x² + ১x²
৯ কমন নিয়ে, = ৯(x² + ১৯x²)
= ৯{x² + (১৩x)2} [কারণ ৯x² = (৩x)², তাই ১৯x² = (১৩x)2]
সূত্র: a² + b² = (a + b)² − ২ab; এখানে a = x, b = ১৩x এবং ab = x × ১৩x = ১৩
= ৯{(x + ১৩x)² − ২ × ১৩}
= ৯(৪² − ২৩) [মান বসিয়ে]
= ৯(১৬ − ২৩)
= ৯ × ৪৮ − ২৩ = ৯ × ৪৬৩
= ৩ × ৪৬ = ১৩৮
উত্তর: ১৩৮
০৮
৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে?
ধরি, ক্রয়মূল্য = ১০০ টাকা
৪০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা
∴ ক্রয়মূল্য ৫ টাকা হলে বিক্রয়মূল্য = ১৪০ × ৫১০০ = ৭ টাকা
অর্থাৎ ২টি কমলা ৭ টাকায় বিক্রয় করতে হবে
৭ টাকায় বিক্রয় করতে হবে = ২টি কমলা
∴ ৩৫ টাকায় বিক্রয় করতে হবে = ৩৫ × ২৭ = ১০টি কমলা
যাচাই: ১০টি কমলার ক্রয়মূল্য = ৫ × ৫ = ২৫ টাকা; ২৫ এর ৪০% = ১০; ২৫ + ১০ = ৩৫ ✓
উত্তর: ১০টি কমলা
সাধারণ জ্ঞান অংশ
০৯

ডিজিটাল সাইবার নিরাপত্তা (Digital Cyber Security) কী?

ডিজিটাল সাইবার নিরাপত্তা (Digital Cyber Security) কী?

ডিজিটাল সাইবার নিরাপত্তা

আমরা এখন মোবাইল, কম্পিউটার আর ইন্টারনেটে অনেক কাজ করি। এসব জায়গায় থাকা তথ্য, ব্যাংক হিসাব, ছবি বা ব্যক্তিগত নথি যেন হ্যাকার, ভাইরাস বা প্রতারকদের হাতে না পড়ে, সেজন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকেই ডিজিটাল সাইবার নিরাপত্তা বলে। সহজ কথায়, অনলাইন দুনিয়ায় তথ্য, নেটওয়ার্ক ও কম্পিউটার সিস্টেমকে চুরি, অনুপ্রবেশ বা ধ্বংস থেকে বাঁচানোর পদ্ধতি এটি। শক্ত পাসওয়ার্ড দেওয়া, অ্যান্টিভাইরাস ব্যবহার করা এবং অচেনা লিংকে ক্লিক না করা এর সাধারণ উদাহরণ।

১০–১৪

উত্তর লিখুন

১০
সুশাসনের মূল স্তম্ভ কয়টি ও কী কী?
→ সুশাসনের মূল স্তম্ভ ৪টি। যথা: অংশগ্রহণ, স্বচ্ছতা, দায়িত্বশীলতা (জবাবদিহিতা) এবং আইনি কাঠামো।
১১
অপারেটিং সিস্টেম কী?
→ অপারেটিং সিস্টেম এমন একটি সফটওয়্যার, যা কম্পিউটারের হার্ডওয়্যার ও অন্য সব প্রোগ্রামকে চালায় এবং নিয়ন্ত্রণ করে। এটি প্রোগ্রামের কাজের সময়সূচি ঠিক করা, ইনপুট-আউটপুট নিয়ন্ত্রণ, স্টোরেজ ও ডেটা ব্যবস্থাপনার মতো কাজ করে। যেমন: Windows, Linux, Android।
১২
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি ও কী কী?
→ ৫টি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। উল্লেখ্য, স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে।
১৩
‘ফরবিডেন সিটি’ কোথায়?
→ চীনের বেইজিংয়ে।
১৪
‘বাকিংহাম প্যালেস’ কী?
→ ওয়েস্ট মিনিস্টার শহরে (লন্ডনে) অবস্থিত ব্রিটিশ রাজপরিবারের প্রাসাদ ও বাসভবন।