বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ২৪.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
প্রবন্ধ লিখুন: (ক) দুর্নীতি : কারণ ও প্রতিকার অথবা (খ) মাদকাসক্তির কুফল ও প্রতিকার
প্রবন্ধ লিখুন: (ক) দুর্নীতি : কারণ ও প্রতিকার অথবা (খ) মাদকাসক্তির কুফল ও প্রতিকার
দুর্নীতি : কারণ ও প্রতিকার
ভূমিকা: দুর্নীতি এমন এক সামাজিক ব্যাধি, যা নীরবে একটি দেশের উন্নতির শিকড় কেটে দেয়। ক্ষমতা বা পদের অপব্যবহার করে অন্যায়ভাবে ব্যক্তিগত সুবিধা আদায় করাই দুর্নীতি। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা—প্রায় সব ক্ষেত্রেই এর কুপ্রভাব দেখা যায়। তাই এর কারণ খুঁজে বের করা এবং প্রতিকারের পথ নিয়ে ভাবা আজ সবার দায়িত্ব।
দুর্নীতির ধারণা: ‘দুর্নীতি’ শব্দের অর্থ নীতিবিরুদ্ধ আচরণ। ঘুষ গ্রহণ, তহবিল আত্মসাৎ, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, ভেজাল মেশানো, কালোবাজারি, ওজনে কম দেওয়া—সবই দুর্নীতির অন্তর্ভুক্ত। এটি একদিকে আইনগত অপরাধ, অন্যদিকে নৈতিক অপরাধও। দুর্নীতির মূল বৈশিষ্ট্য হলো গোপনীয়তা ও স্বার্থকেন্দ্রিকতা।
দুর্নীতির কারণ: দুর্নীতির পেছনে বহু কারণ কাজ করে। দুর্বল প্রশাসনিক কাঠামো ও জবাবদিহিতার অভাব এর প্রধান কারণ। দারিদ্র্য ও বেকারত্ব অনেক মানুষকে অসৎ পথে ঠেলে দেয়। দীর্ঘসূত্রতা ও জটিল আইন-কানুন ঘুষকে উৎসাহিত করে। নৈতিক শিক্ষার অভাব, লোভ এবং রাজনৈতিক প্রভাবও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। শাস্তি নিশ্চিত না হলে দুর্নীতি আরও বিস্তার লাভ করে।
প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি: প্রশাসনে দুর্নীতি রাষ্ট্র পরিচালনাকে অকার্যকর করে তোলে। ফাইল আটকে রেখে ঘুষ দাবি করা একটি সাধারণ চিত্র। যোগ্যতার বদলে তদবির ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ-পদায়ন প্রশাসনিক দক্ষতা নষ্ট করে। এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হয় এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা কমে যায়।
রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব: রাজনীতিতে দুর্নীতি গণতন্ত্রকে দুর্বল করে। নির্বাচনে কালো টাকার ব্যবহার রাজনৈতিক নৈতিকতাকে ধ্বংস করে দেয় এবং সৎ ও যোগ্য নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়। অর্থনৈতিক উন্নয়নে দুর্নীতি গতি কমিয়ে দেয়। উন্নয়ন প্রকল্পে ব্যয় বাড়ে, কিন্তু গুণগত মান কমে যায়। বিদেশি বিনিয়োগকারীরা দুর্নীতিগ্রস্ত দেশে বিনিয়োগে অনাগ্রহী হন। রাষ্ট্রীয় সম্পদের অপচয়ে রাজস্ব ঘাটতি তৈরি হয় এবং অর্থনৈতিক বৈষম্য আরও তীব্র হয়।
সামাজিক ও নৈতিক অবক্ষয়: দুর্নীতি সমাজে নৈতিক অবক্ষয় ঘটায়। সততা ও পরিশ্রমের মূল্য কমে যায়, অসততাই হয়ে ওঠে সাফল্যের সহজ পথ। তরুণ সমাজ ভুল বার্তা পায় যে সৎ হয়ে টিকে থাকা কঠিন। সামাজিক ন্যায়বিচার ক্ষতিগ্রস্ত হয় এবং অপরাধপ্রবণতা বাড়ে।
দুর্নীতির প্রতিকার: দুর্নীতি দমনে শক্তিশালী আইন ও স্বাধীন প্রতিষ্ঠান অপরিহার্য। দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। অপরাধীর শাস্তি দ্রুত ও নিশ্চিত করতে হবে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে। প্রশাসনিক সংস্কার ও প্রযুক্তির ব্যবহারও জরুরি। সেবাকে ডিজিটাল করলে সরাসরি যোগাযোগ কমে, ঘুষের সুযোগও কমে। কর্মচারীদের ন্যায্য বেতন, প্রশিক্ষণ ও কর্মদক্ষতা মূল্যায়ন প্রয়োজন।
সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষা: কেবল আইন দিয়ে দুর্নীতি দমন সম্ভব নয়, সামাজিক সচেতনতাও দরকার। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে। গণমাধ্যমকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। নাগরিকদের প্রতিবাদ ও অংশগ্রহণ দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে।
উপসংহার: দুর্নীতি কোনো একক সমস্যার নাম নয়; এটি রাষ্ট্র, সমাজ ও নৈতিকতার সম্মিলিত সংকট। তাই এর প্রতিকারও হতে হবে বহুমাত্রিক—আইন, প্রশাসন, শিক্ষা ও সামাজিক সচেতনতার সমন্বয়ে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো উদ্যোগই সফল হয় না। আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে সততা ও দায়িত্ববোধের চর্চা করি, তবে দুর্নীতি কমানো সম্ভব। একটি সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই অনিবার্য।
নিচের প্রশ্নগুলোর উত্তর দিন
বাংলায় অনুবাদ করুন
Health is wealth. The sound condition of body means health. A good health is guarantee for happiness. A healthy day labourer also can enjoy a sound sleep at night with his entire satisfaction of mind. A healthy man is an asset to his family. On the other hand, a sick man is a liability to all.
স্বাস্থ্যই সম্পদ। শরীরের সুস্থ অবস্থাকেই স্বাস্থ্য বলে। ভালো স্বাস্থ্য সুখের নিশ্চয়তা দেয়। একজন স্বাস্থ্যবান দিনমজুরও পূর্ণ মানসিক তৃপ্তি নিয়ে রাতে ভালো ঘুম দিতে পারে। একজন স্বাস্থ্যবান মানুষ তার পরিবারের সম্পদ। অন্যদিকে একজন অসুস্থ মানুষ সবার জন্য বোঝাস্বরূপ।
Amplify any one of the following: (a) Stitch in time saves nine. OR (b) Industry is the key to success.
Amplify any one of the following: (a) Stitch in time saves nine. OR (b) Industry is the key to success.
Stitch in time saves nine
This proverb teaches us the value of doing a work at the right time. A small problem, if ignored, often grows into a bigger one that takes more time, effort and money to solve. Just as a single stitch can stop a tear from spreading, early attention can stop trouble from becoming serious. For example, repairing a small leak in the roof can save a house from major damage later. A student who studies a little every day does not have to suffer before the exam. In the same way, treating a minor illness early can save a patient from a dangerous disease. Delay, on the other hand, turns small matters into great burdens. Therefore, we should never put off today’s work till tomorrow. Acting at the right moment saves time, money and unnecessary hardship.
Read the text below and fill in the blanks from the box. Make grammatical change if necessary.
Box: modern, satisfied, utensil, counterparts, energy, full, traditional, vigour, separate, naive, assume, lack
In a (a) ____ society like ours little boys and girls are given (b) ____ sets of toys. While toys for boys include cars, guns or footballs, girls have to be (c) ____ with dolls or miniature cooking (d) ____. The underlying (e) ____ is that boys are active and full of (f) ____, but girls are (g) ____ and ____ (h) the intelligence or (i) ____ to match their male (j) ____.
অনুবাদ: আমাদের মতো প্রচলিত সমাজে বালক-বালিকাদের ভিন্ন ভিন্ন রকমের খেলনা দেওয়া হয়। বালকদের গাড়ি, পিস্তল বা ফুটবল কিনে দেওয়া হয়, আর বালিকাদের পুতুল বা ছোট আকারের রান্নার সরঞ্জাম নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এর নিহিতার্থ হলো, বালকেরা কর্মঠ ও পূর্ণ শক্তিতে ভরপুর, আর বালিকারা সাদাসিধে, বুদ্ধি ও শক্তিতে ঘাটতি আছে বলে তারা ছেলেদের সমকক্ষ হতে পারে না।
উত্তর: (a) traditional, (b) separate, (c) satisfied, (d) utensils, (e) assumption, (f) vigour, (g) naive, (h) lack, (i) energy, (j) counterparts
Translate into English
নিচের প্রশ্নগুলোর উত্তর দিন
সংক্ষেপে উত্তর দিন
হালনাগাদ তথ্য: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে জুলাই সনদ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে, তাই এটিই এখন সর্বশেষ।
এক নজরে স্মৃতিসৌধ: অবস্থান— ঢাকার সাভারে; আয়তন— ১০৯ একর জমির উপর; উচ্চতা— ৪৬.৫ মিটার বা ১৫০ ফুট; ফলক— ৭টি; ভিত্তি প্রস্তর স্থাপন— ১৬ ডিসেম্বর ১৯৭২ (স্থাপন করেন শেখ মুজিবুর রহমান); উদ্বোধন— ১৬ ডিসেম্বর ১৯৮২।