জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-২০২৬: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ১৫.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
এই পোস্টে যা আছে
বাংলা অংশ
০১
এক কথায় প্রকাশ করুন
বাক্য
এক কথায় প্রকাশ
অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে
অবিমৃশ্যকারী
অবশ্যই যা হবে
অবশ্যম্ভাবী
ইহলোকে যা সামান্য নয়
অলোকসামান্য
পূর্বজন্ম স্মরণ করে যে
জাতিস্মর
হৃদয়ের প্রীতিকর
হৃদ্য
০২
লিঙ্গ পরিবর্তন
শব্দ
লিঙ্গ পরিবর্তন
মেনি বিড়াল
হুলো বিড়াল
গয়লা
গয়লা বউ
বিবি
সাহেব
মুহতারিম
মুহতারিমা
কুহক
কুহকিনী
০৩
সন্ধি বিচ্ছেদ করুন
শব্দ
সন্ধি বিচ্ছেদ
পরস্পর
পর + পর
পতঞ্জলি
পতৎ + অঞ্জলি
যজ্ঞ
যজ্ + ন
অন্যান্য
অন্য + অন্য
পাঁচশ
পাঁচ + শ
০৪
বাগধারা (অর্থসহ বাক্য গঠন করুন)
বাগধারা
অর্থ
বাক্য
আঁকুপাঁকু করা
ছটফটানি
ছোটবেলা থেকেই দেখছি তার মনটা সবসময় আঁকুপাঁকু করে।
কেতাদুরস্ত
পরিপাটি
চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।
কেউকেটা
গণ্যমান্য ব্যক্তি
সেলিম কেউ কেটা ধরনের লোক নয়, তাঁর সাথে পেরে উঠবে না।
ঘোড়ারোগ
সাধ্যের অতিরিক্ত সাধ
গরিবের ঘোড়ারোগ থাকতে নেই।
রাবণের চিতা
চির অশান্তি
ভাইয়ের মৃত্যুতে রফিকের বুকে রাবণের চিতা জ্বলছে।
ইংরেজি অংশ
০৫
Make sentences with the following Phrases and Idioms mentioning the meaning
Idiom & Phrase
Meaning
Sentence
Run short
টান ধরা/ কম পড়া
There is a run short of the meal at the party.
To tell white lies
নির্দোষ মিথ্যা কথা
He told a white lie as his excuse for missing the party.
On the sly
গোপনে
She was drinking on the sly.
Narrow escape
অল্পের জন্য বাঁচা
Yesterday he had a narrow escape from a serious accident.
Once for all
চিরতরে
She parted from her husband once for all.
০৬
Write the antonym of the given word
Word
Antonym
Spurious
Genuine
Bustle
Quiet
Harmonious
Discordant
Fictitious
Real
Turbulence
Peace
০৭
Appropriate Preposition
Sentence
Ans.
বাক্যের অর্থ
He was a scholar ____ repute.
of
সে একজন স্বনামধন্য পণ্ডিত।
He has been unwell ____ last Monday.
since
গত সোমবার হতে তিনি অসুস্থ।
What is time ____ your watch?
by
তোমার ঘড়িতে কয়টা বাজে?
They always run ____ money.
after
তারা সর্বদা টাকার পেছনে ছোটে।
Who did you go there ____?
with
তোমার সাথে সেখানে কে গিয়েছিল?
০৮
Article
Sentence
Ans.
বাক্যের অর্থ
He drives the car at 50 miles ____ hour.
an
সে ঘণ্টায় ৫০ মাইল বেগে গাড়ি চালায়।
There lived ____ king.
a
সেখানে এক রাজা বাস করত।
____ sooner, ____ better.
the, the
যত তাড়াতাড়ি হয় তত ভালো।
____ immortal Kalidash wrote many books.
The
অমর কালিদাস অনেক গ্রন্থ লিখেছিলেন।
He plays ____ piano.
the
সে পিয়ানো বাজায়।
গণিত অংশ
০৯–১২
গণিত সমাধান
০৯
৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত ৪ ঃ ১। পরবর্তীতে ২ কেজি সিমেন্ট বেশি মিশালে ৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের নতুন অনুপাত কত হবে?
Solution: দেওয়া আছে, বালি ও সিমেন্টের মিশ্রণ ৪০ কেজি এবং বালি ও সিমেন্টের অনুপাত ৪ ঃ ১
প্রশ্নমতে, ৪x + x = ৪০
⇒ ৫x = ৪০
∴ x = ৮
অর্থাৎ, বালি ৪x = ৪ × ৮ = ৩২ এবং সিমেন্ট x = ৮
শর্তমতে ৩২৮ + ২ = ১৬৫ = ১৬ ঃ ৫
মিশ্রণে বালি ও সিমেন্টের নতুন অনুপাত হবে ১৬ ঃ ৫।
উত্তর: ১৬ ঃ ৫
১০
যোগ করুনঃ ১১ − a + a² + ১১ + a + a² − ২a১ + a² + a⁴
Solution: দেওয়া আছে, ১ + a + a² + ১ − a + a² − ২a১ + a² + a⁴
= ২ + ২a² − ২a১ + a² + a⁴
= ২(১ − a + a²)(১ − a + a²)(১ + a + a²)
= ২১ + a + a² Ans.
উত্তর: ২১ + a + a²
১১
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ ৩x² − x − ১০
Solution: দেওয়া আছে, ৩x² − x − ১০
= ৩x² − ৬x + ৫x − ১০
= ৩x(x − ২) + ৫(x − ২)
= (x − ২)(৩x + ৫)
উত্তর: (x − ২)(৩x + ৫)
১২
একটি রম্বসের একটি কর্ণ ১০ মি. এবং ক্ষেত্রফল ১২০ বর্গ.মি. অপর কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করুন।
Solution: ধরি, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য d₂ মিটার
রম্বসের ক্ষেত্রফল = ১২ × কর্ণদ্বয়ের গুণফল।
∴ ক্ষেত্রফল = ১২০ বর্গমিটার, d₁ = ১০ মিটার।
প্রশ্নমতে, ১২ × d₂ × ১০ = ১২০
⇒ ১০ × d₂ = ১২০ × ২
∴ d₂ = ১২০ × ২১০ = ২৪ মিটার
অতএব, একটি কর্ণ ১০ হলে অপর কর্ণ ২৪ মিটার। রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই কর্ণদ্বয়ের অর্ধেকের দৈর্ঘ্য এবং বাহু মিলে একটি সমকোণী ত্রিভুজ গঠন করে।
অর্থাৎ, ৫ মিটার, ১২ মিটার এবং a মিটার।
∴ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, a² = (d₁২)² + (d₂২)²
⇒ a² = (১০২)² + (২৪২)²
⇒ a² = ৫² + ১২²
⇒ a² = ২৫ + ১৪৪
⇒ a² = ১৬৯
∴ a = √১৬৯ = ১৩
রম্বসের পরিসীমা p = ৪ × a = ৪ × ১৩ = ৫২
∴ অপর কর্ণের দৈর্ঘ্য ২৪ মিটার এবং রম্বসের পরিসীমা ৫২ মিটার।
উত্তর: অপর কর্ণ ২৪ মিটার, পরিসীমা ৫২ মিটার
সাধারণ জ্ঞান অংশ
১৩
সাধারণ জ্ঞান
ক
হাইফা কী?
→ ‘হাইফা’ হলো ইসরাইলের সমুদ্রবন্দর বা বন্দর-নগরী।
খ
সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন?
→ শাহ সুজা
গ
বাংলাদেশের চা জাদুঘর কোথায় অবস্থিত?
→ চা জাদুঘর শ্রীমঙ্গল, মৌলভীবাজারে অবস্থিত। বাংলাদেশের প্রথম চা জাদুঘর ১৬ সেপ্টেম্বর ২০০৯ সালে শ্রীমঙ্গল, মৌলভীবাজারে যাত্রা শুরু করে।
ঘ
অধ্যাদেশ কাকে বলে?
→ রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতাবলে যে আইন জারি করে তাকে অধ্যাদেশ (Ordinance) বলে। বাংলাদেশ সংবিধানের ৯৩ অনুচ্ছেদে জাতীয় সংসদ ভেঙে গেলে অথবা সংসদ অধিবেশন না থাকলে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে।
ঙ
বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম কী?
→ বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হলেন আয়ান খান রুহাব। জন্ম সাতক্ষীরার তালা উপজেলায় (ফেব্রুয়ারি ২০২৫ সালে)। মাত্র ৮ মাস বয়সেই এই আন্তর্জাতিক স্বীকৃতি পান। তার পিতামাতা তার জন্মের পর ৫৮০টি বৃক্ষ রোপণ করেছেন। উল্লেখ্য, বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু ভারতের আদাভি।
চ
ফিফা বিশ্বকাপ ২০২৬ কতটি দেশ আয়োজন করবে?
→ তিনটি দেশ আয়োজন করবে (যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা)। উল্লেখ্যঃ প্রথমবারের মতো মোট ৪৮টি দল অংশগ্রহণ করবে।
ছ
রেডক্রস কত সালে প্রতিষ্ঠিত হয়? এবং কে রেডক্রস প্রতিষ্ঠা করেন?
→ Red Cross প্রতিষ্ঠিত হয় ১৮৬৩ সালে। সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট (Henry Dunant) এর প্রতিষ্ঠাতা। সংস্থার নাম: International Committee of the Red Cross (ICRC)। প্রতি বছর মে মাসের ৮ তারিখে বিশ্ব Red Cross এবং Red Crescent দিবস উদযাপিত হয়। কারণ, এই দিনটিতে এর প্রতিষ্ঠাতা Henry Dunant (জন্ম 8 May 1828) জন্মগ্রহণ করেন। তিনি প্রথম শান্তিতে নোবেল পান।
জ
সশস্ত্র বাহিনী দিবস কবে?
→ ২১ নভেম্বর
ঝ
JEC এর পূর্ণরূপ কী?
→ Joint Economic Commission.
ঞ
‘ডাক হরকরা’ এর রচয়িতা কে?
→ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
ট
বাংলাদেশের সর্বশেষ শত্রুমুক্ত জেলার নাম কি?
→ ঢাকা। ঢাকা জেলা শত্রুমুক্ত হয় ১৯৭২ সালের ৩১ জানুয়ারি। উল্লেখ্য, প্রথম শত্রুমুক্ত হয় যশোর (৬ ডিসেম্বর, ১৯৭১); কুষ্টিয়া শত্রুমুক্ত হয় ১১ ডিসেম্বর, ১৯৭১; কুমিল্লা শত্রুমুক্ত হয় ৪ ডিসেম্বর, ১৯৭১; সিলেট শত্রুমুক্ত হয় ১৫ ডিসেম্বর, ১৯৭১।
ঠ
বাংলাদেশের ডাল গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
→ বাংলাদেশ ডাল গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনায় অবস্থিত।
ড
বিশ্বের বায়ুমান প্রতিবেদক সংস্থার নাম কী?
→ IQAir.
ঢ
রাঙামাটির ছাদ বলা হয়
→ সাজেক ভ্যালিকে।
ণ
সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করেছে কোন দেশ?
→ আফগানিস্তান।
১৩ (ঠ)
বাংলাদেশের কৃষি ও গবেষণা প্রতিষ্ঠান
ইনস্টিটিউট
অবস্থান
প্রতিষ্ঠিত
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
শেরে বাংলানগর, ঢাকা
১৯৫১
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
জয়দেবপুর, গাজীপুর
১৯৬১
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
বাকৃবি, ময়মনসিংহ
১৯৬১
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
১৯৬৭
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
জয়দেবপুর, গাজীপুর
১৯৭০
বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ
ফার্মগেট, ঢাকা
১৯৭৫
বাংলাদেশ মসলা গবেষণা ইনস্টিটিউট
বগুড়া
—
বাংলাদেশ আম গবেষণা ইনস্টিটিউট
চাপাইনবাবগঞ্জ
১৯৮৫
বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র
ঈশ্বরদী, পাবনা
১৯৮৭