লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › বিভাগ › ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি-২০২৬

স্বাস্থ্য সেবা বিভাগ (ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি)-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৭০মোট প্রশ্ন: ১৫টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬

স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ১৭.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

সন্ধি বিচ্ছেদ করুন

শব্দ
সন্ধি বিচ্ছেদ
নয়ন
নে + অন
চলচ্চিত্র
চলৎ + চিত্র
ষষ্ঠ
ষষ্ + থ
নির্বাক
নিঃ + বাক
০২

বাগধারার অর্থসহ বাক্য রচনা লিখুন

বাগধারা
অর্থ
বাক্য
কলকাঠি নাড়া
গোপনে কু-পরামর্শ দেওয়া
কেউ একজন পেছন থেকে কলকাঠি নাড়ছে বলেই দুই বন্ধুর ঝগড়া থামছে না।
চক্ষুদান করা
চুরি করা
অফিসের জিনিস চক্ষুদান করতে গিয়ে লোকটি ধরা পড়ল।
আমড়া কাঠের ঢেঁকি
অপদার্থ
এই আমড়া কাঠের ঢেঁকিকে দিয়ে কোনো কাজ হবে না।
আঠারো মাসে বছর
দীর্ঘসূত্রতা
তোমার তো আঠারো মাসে বছর, কাজটা শেষ করতে যুগ কেটে যাবে।
০৩

সংক্ষেপে উত্তর দিন

ক
‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ বইটির লেখক কে?
→ মেজর এম.এ জলিল।
খ
‘সোনালী কাবিন’ গ্রন্থটি কার লেখা?
→ আল মাহমুদ।
গ
‘শেষের কবিতা’ কি ধরনের গ্রন্থ?
→ উপন্যাস।
ঘ
‘ইঁদুর কপালে’ বাগধারাটির অর্থ কী?
→ মন্দ ভাগ্য।
০৪

শুদ্ধ বানান লিখুন

অশুদ্ধ
শুদ্ধ
ব্যাথা
ব্যথা
প্রতিযোগীতা
প্রতিযোগিতা
অদ্ভূত
অদ্ভুত
মুমুর্ষু
মুমূর্ষু
০৫

বিপরীত শব্দ লিখুন

শব্দ
বিপরীত শব্দ
অর্বাচীন
প্রাচীন
দ্যুলোক
ভূলোক
বিনয়
ঔদ্ধত্য
পতন
উত্থান
ইংরেজি অংশ
০৬

Translate into English

বাংলা
English
আমি ইংরেজিতে ভালো।
I am good at English.
আমি চায়ের থেকে কফি পছন্দ করি।
I prefer coffee to tea.
মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না।
Nobody believes a liar.
দশটা বাজতে ৫ মিনিট বাকি আছে।
It is five minutes to ten.
০৭

Fill in the gaps with appropriate words

Sentence
Ans.
বাক্যের অর্থ
I am accustomed ____ such a life.
to
আমি এমন জীবনযাপনে অভ্যস্ত।
He comes ____ a noble family.
of
তিনি একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছেন।
He deals ____ rice.
in
সে চালের ব্যবসা করে।
You are not suitable ____ the post.
for
তুমি পদটির যোগ্য নও।
০৮

Change the voice of following sentences

Active
Passive
বাক্যের অর্থ
He is playing football.
Football is being played by him.
সে ফুটবল খেলছে।
The news will shock you.
You will be shocked at the news.
খবর শুনে তুমি মর্মাহত হবে।
We should help the poor.
The poor should be helped by us.
গরিবদের সাহায্য করা উচিত।
Do not shut the door.
Let not the door be shut.
দরজাটি বন্ধ করো না।
০৯

Write the correct spelling

Incorrect
Correct
Comision
Commission
Asistant
Assistant
Atticude
Attitude
Neumonia
Pneumonia
১০

Change the gender from masculine to feminine

Masculine
Feminine
Nephew
Niece
Horse
Mare
Bull
Cow
Ram
Ewe
গণিত অংশ
১১–১৪

গণিত সমাধান

১১
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১,১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
ধরি, ঘরের প্রস্থ = x মিটার
∴ ঘরের দৈর্ঘ্য = ৩x মিটার
∴ ঘরের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ৩x × x = ৩x² বর্গমিটার
১ বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় ৭.৫০ টাকা
∴ ৩x² বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় = ৩x² × ৭.৫০ টাকা = ২২.৫x² টাকা
প্রশ্নমতে, ২২.৫x² = ১১০২.৫০
⇒ x² = ১১০২.৫০২২.৫
⇒ x² = ৪৯
⇒ x = √৪৯ = ৭ (দৈর্ঘ্য ঋণাত্মক হয় না)
প্রস্থ = x = ৭ মিটার
দৈর্ঘ্য = ৩x = ৩ × ৭ = ২১ মিটার
উত্তর: দৈর্ঘ্য ২১ মিটার ও প্রস্থ ৭ মিটার
১২
নাসির সাহেবের মাসিক মূল বেতন ২৭,৬৫০ টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর ০ (শূন্য) টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা হলে, নাসির সাহেব কত টাকা আয়কর দেন?
নাসির সাহেবের মোট বার্ষিক বেতন = ২৭,৬৫০ × ১২ = ৩,৩১,৮০০ টাকা
আয়কর দিতে হয় না ২,৫০,০০০ টাকার উপর
∴ করযোগ্য আয় = (৩,৩১,৮০০ − ২,৫০,০০০) টাকা = ৮১,৮০০ টাকা
এখন, ১০০ টাকায় আয়কর দেন ১০ টাকা
∴ ৮১,৮০০ টাকায় আয়কর দেন ১০ × ৮১৮০০১০০ টাকা
= ৮,১৮০ টাকা
উত্তর: ৮,১৮০ টাকা
১৩
a + b + c = ২ এবং ab + bc + ac = ১ হলে (a + b)² + (b + c)² + (c + a)² এর মান কত?
দেওয়া আছে, a + b + c = ২
বর্গ করে পাই, (a + b + c)² = ২²
⇒ a² + b² + c² + ২ab + ২bc + ২ac = ৪
⇒ a² + b² + c² + ২(ab + bc + ac) = ৪
⇒ a² + b² + c² + ২ × ১ = ৪
⇒ a² + b² + c² = ২
এখন, প্রদত্ত রাশি = (a + b)² + (b + c)² + (c + a)²
= a² + ২ab + b² + b² + ২bc + c² + c² + ২ac + a²
= ২a² + ২b² + ২c² + ২ab + ২bc + ২ac
= ২(a² + b² + c²) + ২(ab + bc + ac)
= (২ × ২) + (২ × ১)
= ৪ + ২ = ৬
উত্তর: ৬
১৪
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ x³ + ৬x²y + ১১xy² + ৬y³
x³ + ৬x²y + ১১xy² + ৬y³
= x³ + x²y + ৫x²y + ৫xy² + ৬xy² + ৬y³ [মধ্যপদগুলো ভেঙে]
= x²(x + y) + ৫xy(x + y) + ৬y²(x + y)
= (x + y)(x² + ৫xy + ৬y²)
= (x + y)(x² + ৩xy + ২xy + ৬y²) [৬ = ৩ × ২, ৩ + ২ = ৫]
= (x + y){x(x + ৩y) + ২y(x + ৩y)}
= (x + y)(x + ৩y)(x + ২y)
উত্তর: (x + y)(x + ২y)(x + ৩y)
সাধারণ জ্ঞান অংশ
১৫

নিচের প্রশ্নগুলোর উত্তর দিন

ক
বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি?
→ পুণ্ড্র।
খ
কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
→ ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। উল্লেখ্য, ১৪৯২ সালে ইতালির নাগরিক কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন।
গ
‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
→ ১৭৭০ সালে, বাংলা ১১৭৬ বঙ্গাব্দে।
ঘ
বাংলাদেশের তৈরি পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়?
→ যুক্তরাষ্ট্রে।
ঙ
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবীর নাম কী?
→ অ্যাটর্নি জেনারেল।
চ
বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
→ ১৮ বছর।
ছ
উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
→ নাটোরের দিঘাপতিয়া নামক স্থানে।
জ
মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
→ মাদার তেরেসা ২৬ আগস্ট ১৯১০ সালে (বইয়ে ২৭ আগস্ট) তৎকালীন যুগোস্লাভিয়ার ছোট শহর স্কোপিয়েতে (বর্তমানে উত্তর মেসিডোনিয়ার রাজধানী) একটি আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন।
ঝ
প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?
→ ভার্সাই চুক্তির মাধ্যমে (১৯১৯)। (বইয়ে ‘দ্বিতীয় ভার্সাই চুক্তি’ লেখা আছে, তবে প্রচলিত নাম ভার্সাই চুক্তি)
ঞ
জাতিসংঘের স্থায়ী সদস্য কয়টি দেশ?
→ ৫টি। এগুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
ট
SAARC (সার্ক) কত সালে প্রতিষ্ঠিত হয়?
→ ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় SAARC আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এর সচিবালয় নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অবস্থিত।
ঠ
ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
→ ১৯৩০ সালে।
ড
৩৬ শে জুলাই বলতে কোন সালের কত তারিখকে বুঝানো হয়?
→ ৫ আগস্ট ২০২৪ কে।
ঢ
একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ কতদিন পরপর রক্ত দান করতে পারেন? (সঠিক উত্তরটি লিখুন) ক) ৩ মাস খ) ৪ মাস গ) ৬ মাস ঘ) বছরে ১ বার
→ খ) ৪ মাস
ণ
আগুনে পুড়লে বা শরীরে গরম পানি পড়লে প্রাথমিকভাবে যা করা উচিত- ক) ক্ষতস্থানে বরফ দেয়া খ) ডিম পেস্ট লাগানো গ) এন্টিবায়োটিক দেয়া ঘ) প্রচুর পরিমাণে পানি দেয়া
→ ঘ) প্রচুর পরিমাণে পানি দেয়া