কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ১৬.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
অফিস সহায়কের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংক্ষেপে লিখুন
অফিস সহায়কের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংক্ষেপে লিখুন।
Solution: ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজে প্রয়োজনীয় সহযোগিতা করাই অফিস সহায়কের প্রধান কাজ। পদবি দেখেই বুঝা যায় যে, অফিস সহায়কের কাজ হলো অফিসের কাজে সহযোগিতা করা। অফিস সহায়কের কিছু কাজের তালিকা নিম্নরূপঃ
০১. অফিসের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
০২. নির্দেশক্রমে অফিসের ফাইলপত্র অন্যত্র স্থানান্তর করা।
০৩. অফিসের হালকা জিনিসপত্র এক স্থান হতে অন্যত্র বহন বা স্থানান্তর করা।
০৪. গুরুত্বপূর্ণ ফাইল সমূহ গোপনীয়তা বজায় রেখে বাক্স বন্দি করে এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তর করা।
০৫. নাস্তা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য চাহিদা অনুযায়ী সরবরাহ করা।