গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ-২০২৬: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান
সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৭০মোট প্রশ্ন: ১০টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ১৭.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
→ যা বাস্তবে নেই, কিন্তু দূর থেকে বা কল্পনায় সত্য বলে মনে হয়।
খ
কেঁচে গণ্ডূষ (বাক্য রচনা করুন)
→ কেঁচে গণ্ডূষ (নতুন করে আরম্ভ করা): ব্যবসায় লোকসান হওয়ায় তাকে আবার কেঁচে গণ্ডূষ করতে হলো।
গ
কূপমন্ডুক (শুদ্ধরূপ লিখুন)
→ কূপমণ্ডূক
ঘ
যে ক্রমাগত রোদন করছে (এক কথায় প্রকাশ করুন)
→ রোরুদ্যমান
ঙ
ৎ (বাংলা একাডেমির অভিধান মতে বর্ণটির আগের এবং পরের বর্ণ লিখুন)
→ আগের বর্ণ ‘ত’ এবং পরের বর্ণ ‘থ’। ‘ৎ’ হলো ‘ত’ এর ব্যঞ্জনান্ত রূপ; শব্দের শুরুতে এর ব্যবহার নেই।
চ
হাতি (দুটি প্রতিশব্দ লিখুন)
→ গজ, ঐরাবত (আরও: পিল, করী)
ছ
যজ্ঞ (সন্ধি বিচ্ছেদ করুন)
→ যজ্ + ন
জ
বাড়ি থেকে নদী দেখা যায় (কারক ও বিভক্তি লিখুন)
→ অপাদান কারকে ৫মী বিভক্তি। (বইয়ে ‘অধিকরণে ৫মী’ লেখা আছে; ‘থেকে’ যুক্ত শব্দ উৎস বোঝায়, তাই অপাদান)
ঝ
হাতেখড়ি (ব্যাসবাক্যসহ সমাস লিখুন)
→ হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে (অলুক বহুব্রীহি)
ঞ
শিশধ্বনি (কাকে বলে?)
→ শ, ষ, স, হ — এই বর্ণগুলো উচ্চারণের সময় শ্বাস যতক্ষণ খুশি ধরে রাখা যায়। এগুলোকে উষ্মধ্বনি বা শিশধ্বনি বলে।
ট
Station (বাংলায় ‘স্টেশন’ লেখা হয় কোন নিয়মে?)
→ বিদেশি (ইংরেজি) শব্দের উচ্চারণভিত্তিক রূপান্তরের নিয়মে। Station-এর ‘st’ বাংলায় ‘স্ট’ এবং ‘tion’ ‘শন’ হিসেবে লেখা হয়, ফলে শব্দটি ‘স্টেশন’ রূপে গৃহীত।
ঠ
অব্যয়ের দ্বিরুক্তি (একটি উদাহরণ দিন)
→ ‘ধীরে ধীরে’। এখানে ‘ধীরে’ একটি অব্যয়, যা পরপর দু’বার ব্যবহৃত হয়ে কাজের গতি বা ভাবকে জোরালোভাবে প্রকাশ করেছে।
০২
দশটি বাক্যে ভাব সম্প্রসারণ করুন
নতুন ধারণাই মানুষের চিন্তাকে স্থবিরতা থেকে মুক্ত করে সামনে এগিয়ে নেয়।
নতুন ধারণা মানুষের চিন্তাকে জাগ্রত করে এবং তাকে স্থবির অবস্থা থেকে বের করে আনে। পুরোনো চিন্তায় আটকে থাকলে মানুষের অগ্রগতি থেমে যায়। নতুন ধারণা মানুষকে কল্পনাশক্তি ও সৃজনশীলতার পথে এগিয়ে নেয়। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিটি উন্নতির পেছনেই নতুন চিন্তার অবদান রয়েছে। সাহিত্য, শিল্প ও সংস্কৃতিও নতুন ভাবনার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। এতে ব্যক্তি ও সমাজ উভয়ই উপকৃত হয়। যারা নতুন ধারণাকে গ্রহণ করে, তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে পারে। চিন্তার স্থবিরতা মানুষকে পিছিয়ে দেয় এবং সম্ভাবনাকে নষ্ট করে। নতুন ভাবনা সেই স্থবিরতা ভেঙে সামনে চলার শক্তি জোগায়। তাই বলা যায়, নতুন ধারণাই মানুষের চিন্তাকে স্থবিরতা থেকে মুক্ত করে সামনে এগিয়ে নেয়।
ইংরেজি অংশ
০৩
বাংলায় অনুবাদ করুন
Education is the backbone of a nation. It helps people to develop knowledge and skills. An educated person can make better decisions in life. Education also creates awareness about rights and duties. Therefore, education is essential for national development.
শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। এটি মানুষের জ্ঞান ও দক্ষতা বিকাশে সাহায্য করে। একজন শিক্ষিত ব্যক্তি জীবনে ভালো সিদ্ধান্ত নিতে পারে। শিক্ষা মানুষকে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। তাই জাতীয় উন্নয়নের জন্য শিক্ষা অপরিহার্য।
০৪
Write your answers as directed in the brackets (any twelve)
a
art. (Full meaning in English dictionary)
→ The conscious use of skill and creative imagination, especially in the production of aesthetic objects.
b
Eternal (Write antonym)
→ Temporary
c
Begin (Write synonym)
→ Start
d
(i) Put out (ii) Output (Make two sentences)
→ Put out: The firemen put out the fire quickly. / Please put out the candle before you sleep. Output: The factory’s output has doubled this year. / This machine has a high output.
e
(i) Week (ii) Weak (Make two sentences)
→ Week: I will visit my uncle next week. / There are seven days in a week. Weak: The old man is too weak to walk. / He is weak in mathematics.
f
Author (write feminine gender)
→ Authoress
g
Data (write singular number)
→ Datum
h
I have seen him. (to passive)
→ He has been seen by me.
i
You said to me, “Do you hear me?” (to indirect)
→ You asked me if I heard you.
j
I have arrived yesterday. (to correct)
→ I arrived yesterday.
k
Your plan is adverse ____ our interest. (fill in the blank)
→ to
l
From bad to worse (make sentence)
→ His condition went from bad to worse after the accident.
m
I know what his name is. (to simple)
→ I know his name.
০৫
Write a paragraph on the following (within eight sentences)
Write a paragraph on the following (within eight sentences): Facebook: Merits and Demerits
Facebook: Merits and Demerits
Facebook is one of the most popular social networking sites in the world. It connects people across countries and lets them share photos, ideas and news within seconds. Students and teachers use it for study groups, and many small businesses promote their products through it. It also helps us stay in touch with friends and family who live far away. However, Facebook has some demerits as well. Spending too much time on it wastes valuable hours and reduces concentration on studies and work. Fake news, privacy risks and online bullying also spread easily through this platform. So, Facebook is a blessing when used wisely, but a curse when misused.
০৬
Translate into English
সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বাইরে বেরুনোর উপায়ও নেই। অথচ বাইরে বিশেষ কাজ পড়ে আছে। রিমি যদিও ঘুমাচ্ছে, কিন্তু ওর ভাই হয়েও দিনে ঘুমানোর অভ্যাস হয়নি আমার।
It has been raining since morning, and there is no way to go out. Yet some important work is waiting for me outside. Rimi is sleeping, but even though I am her brother, I have never had the habit of sleeping during the day.
গণিত অংশ
০৭–০৯
গণিত সমাধান
০৭ (ক)
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ x² + x − ৫৬
দেওয়া আছে, x² + x − ৫৬
এখানে ৫৬ = ৮ × ৭ এবং ৮ − ৭ = ১, তাই x এর সহগ ১ কে ৮ ও −৭ এ ভাঙা যায়।
= x² + ৮x − ৭x − ৫৬
= x(x + ৮) − ৭(x + ৮)
= (x + ৮)(x − ৭)
উত্তর: (x + ৮)(x − ৭)
০৭ (খ)
x + ১২ = ২ হলে, x এর মান কত?
দেওয়া আছে, x + ১২ = ২
⇒ x = ২ − ১২
⇒ x = ২ × ২২ − ১২
⇒ x = ৪ − ১২
⇒ x = ৩২
∴ x = ১.৫
উত্তর: ৩২ বা ১.৫
০৮
একটি পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাস করেছে। অকৃতকার্যদের ১৫ জন বিদেশ চলে গেছে এবং ৪৫ জন ব্যবসা করে। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল?
মোট অকৃতকার্য শিক্ষার্থী = ৪৫ + ১৫ = ৬০ জন
পাস করেছে ৬০%, তাই অকৃতকার্য = (১০০ − ৬০)% = ৪০%
মোট অকৃতকার্য ৪০ জন হলে অংশগ্রহণকারী হয় ১০০ জন
∴ মোট অকৃতকার্য ১ জন হলে অংশগ্রহণকারী হয় ১০০৪০ জন
∴ মোট অকৃতকার্য ৬০ জন হলে অংশগ্রহণকারী হয় ১০০ × ৬০৪০ জন
= ৬০০০৪০ জন
= ১৫০ জন
উত্তর: ১৫০ জন
০৯ (ক)
০.১ × ০.০০১ × ০.০১ = কত?
দশমিক ছাড়া গুণ করি: ১ × ১ × ১ = ১
দশমিকের পর ঘর: ১ + ৩ + ২ = ৬ টি
অতএব, ১ এর আগে দশমিকের পর ৬ ঘর বসাতে হবে (৫টি শূন্য, তারপর ১)
০.১ × ০.০০১ × ০.০১ = ০.০০০০০১
উত্তর: ০.০০০০০১
০৯ (খ)
০.০০৫, ০.০৫০০, ০.৫ ও ০.৫০ এর মধ্যে কোনটি বড়?
শেষের অনাবশ্যক শূন্য বাদ দিই:
০.০০৫ = ০.০০৫
০.০৫০০ = ০.০৫
০.৫ = ০.৫
০.৫০ = ০.৫
তুলনা করলে, ০.৫ = ০.৫০ > ০.০৫ > ০.০০৫
উত্তর: ০.৫ ও ০.৫০ (দুটি সমান এবং বৃহত্তম)
০৯ (গ)
xᵐ + xⁿ = কত?
xᵐ + xⁿ
xᵐ সাধারণ উৎপাদক হিসেবে নিয়ে, xⁿ = xᵐ × xⁿ⁻ᵐ
= xᵐ(১ + xⁿ⁻ᵐ)
উত্তর: xᵐ(১ + xⁿ⁻ᵐ)
০৯ (ঘ)
দুইটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়?
দুইটি তল পরস্পরকে ছেদ করলে ছেদ স্থানে একটি সরলরেখা উৎপন্ন হয়।
উত্তর: রেখা
০৯ (ঙ)
জ্যামিতিতে চিত্র অঙ্কন করার প্রস্তাবকে কী বলে?
জ্যামিতিতে কোনো চিত্র অঙ্কন করার প্রস্তাবকে সম্পাদ্য বলে।
উত্তর: সম্পাদ্য
সাধারণ জ্ঞান অংশ
১০
সংক্ষেপে উত্তর দিন (১৫টি)
ক
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম কোন জেলায়?
→ সিপাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি তৎকালীন যশোর (বর্তমানে ঝিনাইদহ) জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মস্থানটি বর্তমানে ‘হামিদনগর’ নামে পরিচিত।
খ
আগুনমুখা কোথায় এবং কেন বিখ্যাত?
→ আগুনমুখা নদী পটুয়াখালী জেলার রাঙাবালী ও গলাচিপা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত। নদীটি তার ভাঙনের জন্য বিখ্যাত।
গ
ফিফা বিশ্বকাপ ২০২৬’র উদ্বোধনী খেলায় একটি দল মেক্সিকো, অপর দল কোনটি?
→ দক্ষিণ আফ্রিকা। ১১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
ঘ
ফাইবার অপটিক ক্যাবল কী?
→ অপটিক্যাল ফাইবার হলো অন্তরক পদার্থ (সিলিকা বা বিভিন্ন সিলিকেট কাঁচ) দিয়ে তৈরি এক ধরনের আঁশ, যা আলো নিবদ্ধ করে পরিবহন করতে পারে। এর বৈশিষ্ট্য: অতি স্বচ্ছতা, রাসায়নিক নিষ্ক্রিয়তা ও সহজ প্রক্রিয়াকরণ। এর তিনটি অংশ: কোর, ক্ল্যাডিং ও জ্যাকেট।
ঙ
‘ব্রায়ান অ্যাকটন’ কোন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত?
→ হোয়াটস অ্যাপ এর সহপ্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন।
চ
কম্পিউটারে কপি (Copy) করার শর্টকাট কমান্ড কী?
→ Ctrl + C
ছ
পোর্ট নোভো কোন দেশের রাজধানী?
→ বেনিন প্রজাতন্ত্রের
জ
নদী, বন, পাহাড় আছে কিন্তু সমুদ্র নেই এমন জেলা কোনটি?
→ রাঙামাটি ও সিলেট
ঝ
সয়াবিন উৎপাদনে পৃথিবীর প্রথম দেশ কোনটি?
→ ব্রাজিল
ঞ
বাতাসে আর্দ্রতা বেশি হলে কী অনুভূত হয়?
→ গরম অনুভূত হয়।
ট
NHRC-এর পূর্ণরূপ লিখুন।
→ National Human Rights Commission.
ঠ
International Court of Justice-এর সদর দপ্তর কোথায়?
→ নেদারল্যান্ডসের হেগ-এ। সংস্থাটি ২৪ অক্টোবর ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়, কার্যক্রম শুরু ১৮ এপ্রিল ১৯৪৬। বিচারকের সংখ্যা ১৫ জন, মেয়াদ ৯ বছর।
ড
‘কালের কলস’ কাব্যটির রচয়িতা কে?
→ আল মাহমুদ
ঢ
ল্যান (LAN) এর পূর্ণরূপ কী?
→ Local Area Network
ণ
রক্তের বিলিরুবিন পরীক্ষায় কী বোঝা যায়?
→ মূলত লিভার ও পিত্তনালির অবস্থা বোঝা যায়।
ত
SIM-এর পূর্ণরূপ লিখুন?
→ Subscriber Identification/Identity Module.
থ
বেগম রোকেয়া পদক প্রাপকদের নাম চূড়ান্ত করে কোন মন্ত্রণালয়?
→ প্রাথমিকভাবে নাম চূড়ান্ত করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অধীন জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটি নাম সুপারিশ করে; পরে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয় এবং তিনিই পদক প্রদান করেন।