লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ-২০২৬ (হিসাব রক্ষক)

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ-২০২৬: হিসাব রক্ষক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৭০মোট প্রশ্ন: ৯টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের হিসাব রক্ষক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ১৭.০১.২০২৬) বাংলা, ইংরেজি ও গণিত অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। বইয়ের ছবিতে প্রশ্নপত্রের শেষ অংশ না থাকায় ৯টি প্রশ্ন দেওয়া হয়েছে।

বাংলা অংশ
০১

বন্ধনীর মধ্যস্থিত নির্দেশনা মতে উত্তর লিখুন (১০টি)

ক
সারমেয় (অর্থ লিখুন)
→ প্রশিক্ষিত কুকুর
খ
ফপর দালালি (বাক্য রচনা করুন)
→ ফপর দালালি (অতিরিক্ত চালবাজি): ফপর দালালি না করে নিজের কাজটা আগে শেষ করো।
গ
কিংকর্তব্যবিমুড় (শুদ্ধরূপ লিখুন)
→ কিংকর্তব্যবিমূঢ়
ঘ
শুভক্ষণে জন্ম যার (এক কথায় প্রকাশ করুন)
→ ক্ষণজন্মা
ঙ
য় (বাংলা একাডেমির অভিধানে য়-এর আগের বর্ণ কোনটি?)
→ বাংলা একাডেমি অভিধান অনুসারে ‘য়’ বর্ণের আগের বর্ণ হলো ‘য’।
চ
চাঁদ (দু’টি প্রতিশব্দ লিখুন)
→ সুধাংশু, বিধু, শশী, হিমাংশু
ছ
সঞ্চয় (সন্ধি বিচ্ছেদ করুন)
→ সম্ + চয়
জ
চেষ্টায় সব হয় (কারক ও বিভক্তি লিখুন)
→ করণে সপ্তমী
ঝ
যথাসাধ্য (ব্যাসবাক্যসহ সমাস লিখুন)
→ সাধ্যকে অতিক্রম না করে (অব্যয়ীভাব সমাস)
ঞ
সত্য কথা বলে বিপদে পড়েছি (যৌগিক বাক্যে রূপান্তর করুন)
→ সত্য কথা বলেছি, তাই বিপদে পড়েছি।
ট
আবির্ভাব (বিপরীত শব্দ লিখুন)
→ তিরোভাব
ঠ
পূজক (প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন)
→ √পূজ্ + অক (কৃৎ প্রত্যয়)
০২

দশটি বাক্যে ভাব সম্প্রসারণ করুন

যে জাতি চিন্তাকে লালন করে, সে জাতি সামনে এগিয়ে যাবেই।

যে জাতি চিন্তাকে লালন করে, সে জাতি কখনো থেমে থাকে না। চিন্তার চর্চা মানুষকে নতুন প্রশ্ন করতে শেখায়। এই প্রশ্ন থেকেই জন্ম নেয় নতুন ধারণা ও নতুন পথ। যে সমাজ চিন্তাকে মূল্য দেয়, সেখানে কুসংস্কার ও অন্ধ বিশ্বাস টিকে থাকতে পারে না। চিন্তাশীল মানুষ সমস্যা এড়িয়ে যায় না, বরং তার সমাধান খোঁজে। জাতির শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির অগ্রগতির পেছনে চিন্তার বড় ভূমিকা থাকে। চিন্তা মানুষকে যুক্তিবাদী ও বাস্তবমুখী করে তোলে। এর ফলে জাতির সিদ্ধান্ত গ্রহণ শক্তিশালী হয়। একটি চিন্তাশীল জাতি ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোয়। তাই বলা যায়, যে জাতি চিন্তাকে লালন করে, সে জাতি সামনে এগিয়ে যাবেই।

ইংরেজি অংশ
০৩

বাংলায় অনুবাদ করুন

Modern technology has significantly changed human lifestyle. It has made communication faster and more convenient. However excessive dependence on technology reduces human interaction. Many people are becoming less active both physically and mentally. Therefore, technology should be used wisely.

আধুনিক প্রযুক্তি মানুষের জীবনধারাকে তাৎপর্যপূর্ণভাবে পরিবর্তন করেছে। এটি যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত এবং সুবিধাজনক করে তুলেছে। তবে প্রযুক্তির ওপর অত্যধিক নির্ভরশীলতা মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়াকে সংকুচিত করেছে। শারীরিক ও মানসিকভাবে অনেকেই কম কর্মঠ হয়ে যাচ্ছে। এজন্য প্রযুক্তির সঠিকভাবে ব্যবহার করা উচিত।

০৪

Write your answers as directed in the brackets (any twelve)

a
imp. (full meaning in dictionary)
→ A small mischievous devil or sprite. অর্থ খুদে শয়তান।
b
Modern (Write antonym)
→ Outdated (পুরাতন)
c
End (write synonym)
→ Conclude
d
English and the English (write difference)
→ English is a language whereas the English is a nation.
e
Lay out; outlay (make two sentences)
→ Lay out (বিছানো): The cook laid out all the dishes on the table.
Outlay (ব্যয়): The government has increased its outlay on education.
f
Principal – Principle (make two sentences)
→ Principal (প্রধান; মুখ্য): She was appointed principal of the new school.
Principle (মূল নিয়ম বা তত্ত্ব): She never breaks her principles.
g
Poet (write feminine gender)
→ Poetess
h
Crises (write singular number)
→ Crisis
i
He gave me a book. (to passive)
→ I was given a book by him. / A book was given to me by him.
j
The teacher ordered the student to go out. (to direct)
→ The teacher said to the student, ‘Go out.’
k
He gave wrong information. (to correct)
→ He gave wrong information. (বাক্যটি শুদ্ধ আছে)
l
This is accepted ____ the rules. (fill in the blanks)
→ by
m
Kith and kin (make sentence)
→ Kith and kin (নিকট আত্মীয়): Nobody from his kith and kin came to see him.
n
He is too weak to walk. (to complex)
→ He is so weak that he cannot walk.
০৫

Write a paragraph on the following (within eight sentences)

Write a paragraph on the following (within eight sentences): Artificial Intelligence: Uses and Misuses

Artificial Intelligence: Uses and Misuses

Artificial intelligence is now a part of everyday life, often working quietly in the background. It helps doctors detect diseases early and helps students learn through personalised lessons. In offices and industries, it saves time and reduces human error. It also helps farmers and transport services plan better and use resources wisely. But AI can be misused to spread false news, create deepfake videos and violate our privacy. Too much dependence on machines may threaten jobs and weaken human judgment. Biased algorithms can also lead to unfair decisions. Therefore, clear rules, ethical use and human supervision are essential to keep AI a benefit rather than a danger.

০৬

Translate into English

তুমি সেখানে যাওনি কেনো? শীত বলে কি বাইরে বের হওয়া যাবে না! ঘরের বাইরে তাকিয়ে দেখো। কতজন ঠান্ডা উপেক্ষা করে নিজের দরকারে বেরিয়ে পড়েছে। তুমিই কেবল ঘরে বসে আছো।

Why didn’t you go there? Is it impossible to go out just because it is cold? Look outside! How many people have braved the cold and gone out for their needs! You are the only one sitting at home.

গণিত অংশ
০৭–০৯

গণিত সমাধান

০৭ (ক)
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ x⁴ − ৩x² + ৪
দেওয়া আছে, x⁴ − ৩x² + ৪
x⁴ + ৪ কে পূর্ণবর্গ করতে হলে ২ × x² × ২ = ৪x² যোগ করতে হবে। তাই −৩x² কে (+৪x² − ৭x²) আকারে লিখি।
= x⁴ + ৪x² + ৪ − ৭x²
= (x²)² + ২·x²·২ + (২)² − ৭x²
= (x² + ২)² − (√৭x)²
= (x² + ২ + √৭x)(x² + ২ − √৭x)
= (x² + √৭x + ২)(x² − √৭x + ২)
উত্তর: (x² + √৭x + ২)(x² − √৭x + ২)
০৭ (খ)
a + ৪ = ১৪, ab = ৪৫ হলে a − b = ?
দেওয়া আছে, a + ৪ = ১৪
⇒ a = ১৪ − ৪
∴ a = ১০
আবার, ab = ৪৫
⇒ ১০ × b = ৪৫
⇒ b = ৪৫১০
∴ b = ৪.৫
সুতরাং, a − b = ১০ − ৪.৫ = ৫.৫
উত্তর: ৫.৫
০৮
টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
১০টির ক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টির ক্রয়মূল্য = ১১০ টাকা
৮টির বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টির বিক্রয়মূল্য = ১৮ টাকা
∴ ১টিতে লাভ = ১৮ − ১১০ = ১০ − ৮৮০ = ২৮০ = ১৪০ টাকা
১১০ টাকা ক্রয়মূল্যে লাভ হয় ১৪০ টাকা
∴ ১ টাকা ক্রয়মূল্যে লাভ হয় ১৪০ × ১০ = ১৪ টাকা
∴ ১০০ টাকা ক্রয়মূল্যে লাভ হয় ১৪ × ১০০ = ২৫ টাকা
অর্থাৎ, শতকরা লাভ ২৫%
উত্তর: ২৫%
০৯ (ক)
০.৫ × ০.০০১ × ০.০০০১১ = কত?
দশমিক ছাড়া গুণ করি: ৫ × ১ × ১১ = ৫৫
দশমিকের পর ঘর: ১ + ৩ + ৫ = ৯ টি
৫৫ এর ডান দিক থেকে ৯ ঘর গুনে দশমিক বসাই (৭টি শূন্য আগে বসবে)
০.৫ × ০.০০১ × ০.০০০১১ = ০.০০০০০০০৫৫
উত্তর: ০.০০০০০০০৫৫
০৯ (খ)
একটি সমকোণী ত্রিভুজে দু’টি সূক্ষ্মকোণ থাকবেই — সত্য/মিথ্যা লিখুন?
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০°। তিন কোণের সমষ্টি ১৮০°, তাই বাকি দুই কোণের সমষ্টি ১৮০° − ৯০° = ৯০°।
দুই কোণের যোগফল ৯০° হলে প্রতিটি কোণ অবশ্যই ৯০° এর কম, অর্থাৎ সূক্ষ্মকোণ।
উত্তর: সত্য
০৯ (গ)
x² + x = ?
x² + x
x সাধারণ উৎপাদক নিয়ে পাই,
= x(x + ১)
উত্তর: x(x + ১)
০৯ (ঘ)
জ্যামিতি শব্দের অর্থ কী?
‘জ্যা’ অর্থ ভূমি আর ‘মিতি’ অর্থ পরিমাপ। তাই জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ।
উত্তর: ভূমির পরিমাপ
০৯ (ঙ)
আয়তাকার ঘনবস্তুর কয়টি তল থাকে?
আয়তাকার ঘনবস্তুর সামনে-পেছনে, ডানে-বামে ও উপরে-নিচে মোট ৬টি তল থাকে।
উত্তর: ৬টি