বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন-২০২৬: নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন ও সমাধান
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নিরাপত্তা প্রহরী পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ১০.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
ভাব সম্প্রসারণ করুন
(a) অল্পে তুষ্টি বড় গুণ। অথবা, (b) মানবতা মানুষের শ্রেষ্ঠ ধর্ম।
Solution: মানবতা মানুষের শ্রেষ্ঠ ধর্ম। — ভাব সম্প্রসারণঃ মানুষের জীবনে ধর্ম, মতবাদ ও বিশ্বাসের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও মানবতার অবস্থান সবার ঊর্ধ্বে। মানবতা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে এবং সব ধর্মের মূল শিক্ষার কেন্দ্রে থাকে। মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও ন্যায়বোধই মানবতার আসল প্রকাশ। তাই মানবতা ছাড়া কোনো ধর্মই পূর্ণতা পায় না, এই সত্যই উক্তির মূল ভিত্তি।
মানুষ জন্মসূত্রে কোনো ধর্ম নিয়ে আসে না; সে নিয়ে আসে অনুভূতি, বোধ ও সহমর্মিতার ক্ষমতা। সমাজে মানুষে মানুষে বিভাজন তৈরি হয় ধর্ম, জাতি কিংবা বর্ণের নামে, কিন্তু মানবতা এসব বিভেদের ঊর্ধ্বে অবস্থান করে। মানবতা মানুষকে শেখায় ক্ষুধার্তকে খাদ্য দিতে, অসহায়কে সাহায্য করতে এবং বিপন্নের পাশে দাঁড়াতে। এই মানবিক গুণই মানুষকে অন্য সব প্রাণী থেকে আলাদা করে। ধর্ম মানুষের চরিত্র গঠনের পথনির্দেশ দেয়, কিন্তু যদি সেই ধর্মচর্চা মানুষের প্রতি ঘৃণা, বিদ্বেষ কিংবা সহিংসতার জন্ম দেয়, তবে তা ধর্মের মূল উদ্দেশ্যকে ব্যর্থ করে। প্রকৃত ধর্ম মানুষকে সহনশীল, ন্যায়পরায়ণ ও দয়ালু হতে শেখায় যা মূলত মানবতারই রূপ। ইতিহাসে যেসব মহৎ ব্যক্তি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন, তাঁরা মানবতার আদর্শেই অনুপ্রাণিত ছিলেন।
আধুনিক বিশ্বে যুদ্ধ, দারিদ্র্য ও বৈষম্যের মাঝে মানবতার প্রয়োজন আরও বেশি অনুভূত হচ্ছে। কেবল ধর্মীয় পরিচয়ে নয়, মানুষ হিসেবে দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে দাঁড়ানো উচিত। সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মানবতার চর্চা অপরিহার্য। তাই বলা যায়, মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মানবতা, আর সেই মানবতাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম।
বাগধারা সমূহের অর্থ লিখুন (যেকোনো ৫ টি)
শিক্ষাসফরের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র
সাম্প্রতিক একটি শিক্ষাসফরের অভিজ্ঞতা জানিয়ে আপনার বন্ধুকে একটি পত্র লিখুন।
Solution: প্রিয় বন্ধু রাহিম,
আশা করি ভালো আছিস। আজ তোকে লিখছি আমাদের সাম্প্রতিক শিক্ষাসফরের কথা জানাতে। সত্যি বলতে, সফরটা ছিল শেখা আর আনন্দ দুটোরই দারুণ মিশেল।
গত সপ্তাহে আমাদের কলেজ থেকে আমরা ঢাকায় জাতীয় জাদুঘর, সংসদ ভবন এলাকা ও বিজ্ঞান জাদুঘর ঘুরে দেখেছি। সকালবেলা বাসে করে রওনা দিয়েছিলাম। পথেই শিক্ষকরা বিভিন্ন জায়গার ইতিহাস আর তার গুরুত্ব বুঝিয়ে বলছিলেন, শুনতে শুনতেই সময় কেটে গেছে।
জাতীয় জাদুঘরে গিয়ে সবচেয়ে ভালো লেগেছে মুক্তিযুদ্ধ গ্যালারি। ছবি, অস্ত্র আর দলিলপত্র দেখে ইতিহাসটা যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছিল। বিজ্ঞান জাদুঘরে গিয়ে নানা বৈজ্ঞানিক মডেল দেখলাম, হাতে-কলমে কিছু জিনিস বুঝতে পারলাম ক্লাসের বইয়ের চেয়ে অনেক পরিষ্কার লাগল।
সবচেয়ে ভালো বিষয় ছিল বন্ধুদের সঙ্গে সময় কাটানো। একসাথে খাওয়া, ছবি তোলা, হাসি-ঠাট্টা—সব মিলিয়ে দিনটা খুব দ্রুত শেষ হয়ে গেল। এই সফর আমাদের পড়াশোনার পাশাপাশি বাস্তব জ্ঞান আর পারস্পরিক বন্ধন আরও শক্ত করেছে।
ইচ্ছে করছে, তুই থাকলে আরও মজা হতো। দেখা হলে সব ছবি আর গল্প তোকে শোনাবো। ভালো থাকিস, পড়াশোনায় মন দিস।
ইতি
আরাফাত
খামের উপরে: প্রেরক — নামঃ আরাফাত, ঠিকানাঃ ঢাকা। প্রাপক — নামঃ সোহেল, ঠিকানাঃ বরিশাল।
সন্ধি বিচ্ছেদ করুন (যেকোনো ৫ টি)
Write a paragraph on any of the following topics
(a) Value on honesty (b) Tree plantation
Solution: Tree plantation means planting trees in large numbers. Trees are very important to us in many ways. We cannot think of our existence without trees. Trees cover a great deal of our food deficiency by providing fruits and vitamins. They supply timber for various uses. Trees prevent soil erosion. Many kinds of medicines are prepared from leaves, roots and barks of trees. Above all, they help us to keep ecological balance by supplying oxygen. Generally, trees are planted in July and August. They can be planted on road sides and in all educational institution. But our trees and forests are not sufficient in proportion to our total land area. To preserve our environment, we should plant more and more trees. Government should encourage the people for plantation by various media.
Make sentence with any five of the following
Fill in the blanks with appropriate words (any five)
Translate into English
যানজট আমাদের দেশের একটি গুরুতর সমস্যা। বিশেষ করে বড় শহর গুলোতে এই সমস্যা বেশি দেখা যায়। রাস্তায় অতিরিক্ত যানবাহন ও অপরিকল্পিত সড়ক ব্যবস্থার কারণে যানজট সৃষ্টি হয়। এতে সময় ও কর্মশক্তি নষ্ট হয়। ট্রাফিক আইন মেনে চললে এবং সচেতন হলে যানজট সমস্যা কমানো সম্ভব।
Solution: Traffic jam is a serious problem in our country. This problem is especially seen more in large cities. Excess vehicles and unplanned communication system are the reasons of traffic jam. It wastes time and energy. Traffic congestion can be lessened if we follow traffic rules and remain aware.