বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন-২০২৬: গাড়ি চালক পদের প্রশ্ন ও সমাধান
সময়: ৬০ মিনিটপূর্ণমান: ৪০মোট প্রশ্ন: ৬টি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের গাড়ি চালক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ০৩.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
একটি দর্শনীয় স্থানে আপনার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে দশটি বাক্য লিখুন।
Solution: আমরা কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, যেখানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত রয়েছে। বিশাল সমুদ্র, গর্জন করা ঢেউ আর সোনালি বালুর সৈকত সত্যিই মনোমুগ্ধকর। সকালে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য দেখে মন ভরে গিয়েছিল। সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য তো আরও অসাধারণ! আমরা ইনানী ও হিমছড়ি সমুদ্রসৈকতেও গিয়েছিলাম। হিমছড়ির পাহাড় থেকে সমুদ্রের দৃশ্য অপূর্ব লাগে। ইনানীর নুড়িপাথরের সৈকতও বেশ সুন্দর। এছাড়া, রামু বৌদ্ধবিহার ও মহেশখালী দ্বীপও ঘুরে দেখার সুযোগ পেয়েছিলাম। সবচেয়ে মজার ছিল সামুদ্রিক মাছ ও নানা ধরনের খাবার খাওয়া। সমুদ্রের ধারে বসে ভাজা চিংড়ি, লবস্টার ও বিভিন্ন সামুদ্রিক খাবারের স্বাদ সত্যিই অবিস্মরণীয়। এই ভ্রমণ সত্যিই মনে রাখার মতো ছিল।
উক্তি পরিবর্তন করুন– শিক্ষক বললেন, “কাল তোমাদের ছুটি থাকবে।”
→ শিক্ষক বললেন যে, পরদিন আমাদের ছুটি থাকবে।
d
এক শব্দে প্রকাশ/ বাক্য সংক্ষেপ করুনঃ অভিজ্ঞতার অভাব আছে যার।
→ অনভিজ্ঞ
e
অর্থ লিখে বাগধারা যোগে একটি বাক্য রচনা করুন– তাসের ঘর
→ তাসের ঘর (ক্ষণস্থায়ী)ঃ একমাত্র ছেলে পরীক্ষায় ফেল করায় মায়ের স্বপ্ন তাসের ঘরের মত ভেঙ্গে গেল।
ইংরেজি অংশ
০৩
Write a paragraph on your profession/ job
Write a paragraph on your profession/ job.
Solution: I work as a government driver, a profession that carries responsibility, discipline, and public trust. My duty is not only to drive vehicles but also to ensure the safety, punctuality, and comfort of government officials and passengers. Every day, I follow traffic laws strictly and remain alert on the road, knowing that my actions reflect the standards of government service. I maintain my vehicle carefully, checking its condition before and after trips to ensure it is always ready for official use. Time management is an important part of my job, as government work depends on schedules and reliability. I often travel in different weather and traffic conditions, which requires patience, skill, and concentration. Being a government driver also means maintaining confidentiality and professionalism, as I am trusted with sensitive duties. I take pride in serving the nation in this role, as my work supports the smooth functioning of government activities. Through honesty, dedication, and responsibility, I contribute in my own way to public service and national development.
০৪
Translate into Bangla
Our life is short, but we have to do many things. Human life is nothing but a collection of moments. So, we must not spend a single moment in vain. To waste time is to shorten life.
Solution: আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, অথচ আমাদের করতে হয় অসংখ্য কাজ। মানুষের জীবন আসলে মুহূর্তেরই এক সমষ্টি। তাই জীবনের একটি মুহূর্তও আমাদের অবহেলায় নষ্ট করা উচিত নয়। সময় নষ্ট করা মানে নিজের জীবনকে আরও সংক্ষিপ্ত করে ফেলা।
গণিত অংশ
০৫
নিচের যে কোন ৫টি প্রশ্নের উত্তর দিন
০৫ (a)
গোলাকার ৪০০ মিটারের মাঠে একজন দৌড়বিদ ২৪ চক্কর দৌড়ালে, সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে?
Solution: দৌড়বিদ মোট দৌড়ায় = ৪০০ × ২৪ = ৯,৬০০ মিটার
= ৯৬০০১০০০ = ৯.৬ কিলোমিটার।
উত্তর: ৯.৬ কিলোমিটার
০৫ (b)
ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব ৩৩০ কিলোমিটার। একটি বাস ৭ ঘণ্টায় ঢাকা থেকে দিনাজপুর পৌঁছায় পথে বাসটি ১ ঘণ্টা যাত্রা বিরতি করে। ঘণ্টায় বাসটির গড় গতিবেগ কত?
Solution: মোট সময় নেয় ৭ ঘণ্টা
যাত্রা বিরতি ১ ঘণ্টা
∴ নিট সময় নেয় = ৭ − ১ = ৬ ঘণ্টা
মোট দূরত্ব = ৩৩০ কি.মি
∴ গড় গতিবেগ = ৩৩০৬ কি.মি/ঘণ্টা = ৫৫ কি.মি/ঘণ্টা
উত্তর: ৫৫ কি.মি/ঘণ্টা
০৫ (c)
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার এবং ১ একর = ৪৮৪০ বর্গগজ হলে ১ একরে কত বর্গমিটার?
Solution: আমরা জানি, ১ ইঞ্চি = ২.৫৪ সে. মি.
∴ ৩৬ ইঞ্চি বা ১ গজ = ২.৫৪ × ৩৬ সে. মি.
= ৯১.৪৪ সে. মি. = ৯১.৪৪১০০
= ০.৯১৪৪ মিটার
∴ ১ গজ × ১ গজ = ০.৯১৪৪ মিটার × ০.৯১৪৪ মিটার
⇒ ১ বর্গগজ = ০.৮৩৬১২৭৩৬ বর্গমিটার
∴ ৪৮৪০ বর্গগজ = (০.৮৩৬১২৭৩৬ × ৪৮৪০) বর্গমিটার
= ৪০৪৬.৮৫৬৪২২৪০ বর্গমিটার
= ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)
উত্তর: ১ একর = ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)
০৫ (d)
একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সেন্টিমিটার এবং উচ্চতা ১ মিটার হলে বাক্সটির আয়তন কত?
Solution: আমরা জানি,
বাক্সের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= ২ × ১.৫ × ১
= ৩ ঘনমিটার।
উত্তর: ৩ ঘনমিটার
০৫ (e)
3x + 5y এর বর্গ নির্ণয় করুন।
Solution: দেওয়া আছে, 3x + 5y
= (3x + 5y)²
= (3x)² + 2·3x·5y + (5y)²
= 9x² + 30xy + 25y²
উত্তর: 9x² + 30xy + 25y²
০৫ (f)
a + b = 8 এবং ab = 15 হলে a² + b² এর মান নির্ণয় করুন।
Solution: আমরা জানি, a² + b² = (a + b)² − 2ab
= (8)² − (2 × 15)
= 64 − 30
= 34
উত্তর: 34
সাধারণ জ্ঞান
০৬
নিম্নের যে কোন ১০টি প্রশ্নের উত্তর দিন
a
হাইব্রিড গাড়ি কী?
→ হাইব্রিড গাড়ি হলো এমন গাড়ি যেখানে দুটি শক্তির উৎস একসাথে ব্যবহৃত হয়– একটি জ্বালানিচালিত ইঞ্জিন (পেট্রোল/ডিজেল) এবং অন্যটি বিদ্যুৎচালিত মোটর।
b
BRTA এর পূর্ণরূপ কী?
→ Bangladesh Road Transport Authority.
c
বর্তমানে বলবৎ সড়ক পরিবহণ আইনটি কত সালে প্রণীত?
→ ২০১৮ সালে ঢাকার দুই কলেজ শিক্ষার্থী সড়কে বাস চাপায় প্রাণ হারানোর পর শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে ১৯ সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন পাস করে সরকার, যা ১ নভেম্বর ২০১৯ থেকে কার্যকর করা হয়। নতুন আইনে ১৪টি বিধান রাখা হয়েছে।
d
মহাসড়কে যাত্রীবাহী মোটরযানের সর্বোচ্চ গতিসীমা কত?
→ ৮০ কিলোমিটার।
e
ডিপস্টিক কী?
→ ডিপস্টিক হলো যানবাহনের ইঞ্জিনে থাকা তেলের পরিমাণ ও অবস্থা পরীক্ষা করার একটি ধাতব বা প্লাস্টিকের পাতলা দণ্ড।
f
বাংলাদেশের জাতীয় কবি কে?
→ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
g
রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ কোথায় অবস্থিত?
→ ঢাকার রমনা থানার মিন্টো রোডে অবস্থিত।
h
কারফিউ বা সান্ধ্য আইনে ন্যূনতম কতজন মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ?
→ কারফিউ বা সান্ধ্য আইনে চার (৪) জন বা তার বেশি মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ থাকে।
i
গুগল ম্যাপ কী?
→ গুগল ম্যাপ হলো গুগলের তৈরি একটি আধুনিক ডিজিটাল মানচিত্র সেবা, যা ব্যবহার করে পৃথিবীর যেকোনো স্থানের অবস্থান সহজে জানা এবং পথ নির্দেশ পাওয়া যায়।